এক্সপ্লোর

G20 Summit Live Updates: জি ২০ সম্মেলনে ভারতের বড় সাফল্য, দিল্লি ডিক্লারেশনে সিলমোহর বিশ্ব নেতৃত্বের

Delhi G20 Live Updates: জি-২০ সম্মেলন ঘিরে সাজ সাজ রব দিল্লিতে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এসে হাজির হয়েছেন। জেনে নিন প্রতি মুহূর্তের আপডেট।

Key Events
G20 Summit Live Updates PM Narendra Modi to host Private Dinner for Joe Biden Manmohan Singh Mamata Banerjee invited in Delhi G20 Summit Live Updates: জি ২০ সম্মেলনে ভারতের বড় সাফল্য, দিল্লি ডিক্লারেশনে সিলমোহর বিশ্ব নেতৃত্বের
দিল্লিতে জি-২০ সম্মেলন।

Background

দিল্লি: জি-২০ সম্মেলন ঘিরে রাজসূয় যজ্ঞ রাজধানী দিল্লিতে (G-20 Summit)। শনিবার থেকে হতে চলেছে জি-২০ সম্মেলন। আমেরিকা, ফ্রান্স, চিন, ব্রিটেন থেকে শুরু করে জি-২০ টোয়েন্টি তালিকাভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দিল্লিতে। শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। (G20 Summit Live Updates)

দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি-২০ সম্মেলনের আসর বসেছে এ বছর। ইতিমধ্যেই রাজধানীতে পা রেখেছেন বাইডেন। শুক্রবার সন্ধেয় দিল্লিতে নামে আমেরিকার প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স-১। সেখান থেকে সরাসরি মোদির বাসভবন ৭ নং লোককল্যাণ মার্গে পৌঁছন তিনি। প্রায় এক ঘণ্টা সেখানে বৈঠক হয় দু'জনের মধ্যে। (Delhi G20 Live Updates)

জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-সহ অনেকেই। শুক্রবার মোদি-হাসিনা বৈঠকও হয় একদফা।  বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদির ১৫টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকে করার কথা রয়েছে বলে খবর। তবে এবারের জি-২০ সম্মেলে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ড ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ড শি চিনপিং। 

চিনা প্রেসিডেন্টের অনুপস্থিতি ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ লাদাখ, অরুণাচলে ভারতের সঙ্গে সীমান্ত সংঘাত চরমে পৌঁছেছে। সম্প্রতি নয়া মানচিত্র প্রকাশ করে চিন, যাতে অরুণাচল প্রদেশের একাংশ এবং আকসাই চিনকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখায় তারা। তার পরও ব্রিকস সম্মেলনে মোদির মুখোমুখি হন চিনপিং। কিন্তু ভারতে আয়োজিত জি-২০ সম্মেলন থেকে নাম তুলে নিয়েছেন তিনি। তার পরিবর্তে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী লি শিয়াংকে। 

জি-২০ সম্মেলনকে ঘিরে এই মুহূর্তে সেজে উঠেছে গোটা দিল্লি। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দেশের রাজধানীকে। শনিবার জি-২০ সম্মেলন চলাকালীন বিশেষ নৈশভোজের আয়োগন হচ্ছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-কেও সেখানে নিমন্ত্রণ জানানো হয়েছে।। ওই নৈশভোজে যোগ দিতে দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

23:12 PM (IST)  •  09 Sep 2023

G-20 Live Updates: অক্ষরধাম মন্দিরে যাবেন ঋষি সুনক

রবিবার নয়াদিল্লির অক্ষরধাম মন্দিরে যাবেন ঋষি সুনক। সস্ত্রীক মন্দিরে ঘোরার ইচ্ছা জি ২০ সম্মেলনে যোগ দেওয়ার আগেই প্রকাশ করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

22:55 PM (IST)  •  09 Sep 2023

G-20 Summit Live : কাল সম্মেলনের শেষ দিনে রাজঘাটে গান্ধীজির সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রনেতারা

জি টোয়েন্টির সম্মেলন ঘিরে দিল্লিতে এখন রাজসূয় যজ্ঞ চলছে। প্রথম দিনেই প্রকাশিত হয়েছে ঐতিহাসিক দিল্লি ঘোষণাপত্র। কাল সম্মেলনের শেষ দিনে রাজঘাটে গান্ধীজির সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রনেতারা। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget