এক্সপ্লোর

G20 Summit : অভিনব উদ্যোগ মোদি সরকারের, G20 সম্মেলনে অতিথিদের খাবার পরিবেশন সোনা ও রুপোর পাত্রে !

Video Footage : যেসব বাসনপত্র প্রতিনিধিদের পরিবেশনে ব্যবহার করা হবে, তার একটি ভিডিও শেয়ার করেছে সংবাদ সংস্থা ANI

নয়াদিল্লি : সেজে উঠেছে রাজধানী। ৯ সেপ্টেম্বর বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে বসছে G20 সম্মেলন। চলবে পরের দিন পর্যন্ত। সেই উপলক্ষ্যে থাকবেন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের (International Organisations) প্রধানরাও। আন্তর্জাতিক এই ইভেন্টে অতিথি আপ্যায়নে কোনও খামতি রাখতে চাইছে না মোদি সরকার (Modi Government)। সেই লক্ষ্যে অভিনব সিদ্ধান্ত। খোদাই করা রুপোর এবং সোনার পাত্রে খাবার পরিবেশন করা হবে অতিথিদের ।

রুপোর পাত্রে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে। বেশিরভাগ পাত্রে ইস্পাত বা পিতলের বেস বা রুপোর মিশ্রণ রয়েছে। পানীয় পরিবেশনের জন্য সোনার প্রলেপ দেওয়া পাত্র ব্যবহার করা হবে । যেসব বাসনপত্র প্রতিনিধিদের পরিবেশনে ব্যবহার করা হবে, তার একটি ভিডিও শেয়ার করেছে সংবাদ সংস্থা ANI। ফুটেজে, বিভিন্ন ধরনের রুপোর ও সোনার পাত্র দেখা যাচ্ছে।

 

জয়পুরের একটি ফার্মের মালিক লক্ষ্য পাবুওয়াল বলেন, "G20 সম্মেলনের জন্য ২০০ শিল্পী ১৫ হাজার রুপোর পাত্র তৈরি করেছেন। সব কারুকার্য শেষ করতে মোট ৫০ হাজার ঘণ্টা লেগেছে। টেবিলের সরঞ্জাম এবং রৌপ্যপাত্র ভারতের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবে। ফুল, ময়ূর এবং আমাদের জাতীয় প্রাণী খোদাই রয়েছে প্লেট এবং অন্যান্য আইটেমে। রুপোর পাত্রগুলি দেশের সাংস্কৃতিক ঝলকানি দিয়ে রাষ্ট্রপ্রধানদের চমকে দেবে।" লক্ষ্য পাবুওয়ালের বাবা রাজেশ পাবুওয়াল বলছেন, "ভারতেই এইসব পাত্রের নকশা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং অন্যান্য এলাকার কারিগররা এই প্রকল্পে কাজ করেছেন। এই কাজ 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পকে তুলে ধরছে, যে প্রকল্প মোদি সরকার শুরু করেছিল।"

প্রসঙ্গত, সেজে উঠছে দেশের রাজধানী। চারিদিক আলোকমালা, বিলবোর্ডে ছয়লাপ। শহরের কেন্দ্রবিন্দু কনোট প্লেসে ও জমকালো দক্ষিণ দিল্লিতে যানবাহনের গতিও এখন ধীর। ঝরনা রূপে বসানো হয়েছে শিবলিঙ্গ। প্রতি সরু অলি-গলি-রাস্তাতেও সাজসাজ রব। আলকোজ্জ্বল দিল্লি। সৌজন্যে G20 সম্মেলন। ইতিহাসে এই প্রথমবার ২০ দেশের গোষ্ঠী যা প্রচলিত কথায় G20 নামে পরিচিত, তার সম্মেলনে আয়োজনের ভার ন্যস্ত হয়েছে ভারতের কাঁধে। অর্থাৎ, G20 সম্মেলনের আয়োজক দেশ এবার ভারত। 

ভারত ছাড়াও আর কোন কোন দেশ রয়েছে এই গ্রুপে ? ভারত ছাড়াও G20-তে অন্তর্ভুক্ত দেশগুলি হল- আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দ্য রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া,সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ইংল্যান্ড, আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়ন। এই মুহূর্তে তাবড় এই দেশগুলিকে নিয়ে আয়োজিত সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget