এক্সপ্লোর

গঙ্গা থেকে নেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা, দাবি বিজ্ঞানীদের

দুমাসের এই গবেষণা শেষে করোনা সংক্রমণের কারণ গঙ্গা নয়।

নয়াদিল্লি: করোনা মুক্ত গঙ্গা। গঙ্গা থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা নেই বলে জানিয়ে দিলেন বিজ্ঞানীরা। বীরবল সাহনি ইনস্টিটিউট অফ প্যালিওসায়েন্সেসের বিজ্ঞানী গবেষণায় এই তথ্যই তুলে ধরেছেন। গবেষণায় অংশ নিয়েছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। যদিও বিজ্ঞানীরা এর আগে লখনউয়ের গোমতী নদীর জলে SARS-CoV2 ভাইরাস খুঁজে পেয়েছিলেন।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বীরবল সাহনি ইনস্টিটিউট অফপ্যালিওসায়েন্সেসের মেডিক্যাল এবং জেনেটিক বিশেষজ্ঞরা যৌথভাবে একটি গবেষণা করে। দুমাসের এই গবেষণা শেষে বিজ্ঞানীরা জানিয়ে দিলেন, করোনা সংক্রমণের কারণ গঙ্গা নয়। বীরবল সাহনি ইনস্টিটিউট অফপ্যালিওসায়েন্সেসের কোভিড ল্যাবের প্রধান নীরজ রাই বলেন, আরটি-পিসিআর পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে অনেকের পজিটিভ এবং নেগেটিভ রিপোর্ট এসেছে। আশ্চর্যের বিষয়, গঙ্গা থেকে সংগৃহীত নমুনাগুলির কোনওটিতেই ভাইরাল আরএনএর কোনও চিহ্নই দেখা যায়নি। তবে গোমতী নদী থেকে সংগৃহীত নমুনাগুলিতে ভাইরাল আরএনএর উপস্থিতি দেখা যায়।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক জ্ঞানেশ্বর চৌবে বলেন, বীরবল সাহনি ইনস্টিটিউট অফপ্যালিওসায়েন্সেস এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ দল সমীক্ষা চালিয়েছিল। মে মাসে গঙ্গায় দেহ ভাসার পর অনেকেই বলেছিলেন, গঙ্গায় ভাইরাসের উপস্থিতি থাকতে পারে। তাই গঙ্গায় করোনার সম্ভাব্য উপস্থিতি নিয়ে তদন্ত করা হয়। জ্ঞানেশ্বর চৌবে জানিয়েছেন, ১৫ মে থেকে ৩ জুলাই পর্যন্ত ৭ সপ্তাহে নমুনা সংগ্রহ করা হয়। বারাণসী থেকে প্রতি সপ্তাহে দুদিন এই নমুনা সংগ্রহ করা হয়। প্রতিবারই নমুনা সংগ্রহ করা এবং পরীক্ষা পদ্ধতি একই ছিল।

লখনউয়ের গোমতী নদীতে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দুদফায় গোমতীর জলকে পরিশুদ্ধ করা হবে বলে জানি গিয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসের পর চলতি বছর মে মাসে ফের গোমতীতে  করোনাভাইরাসের উপস্থিতি দেখা যায়। উল্লেখ্য, গঙ্গা ও যমুনা নদীতে বেশ কয়েকটি মৃতদেহ ভেসে যাওয়ার পরে গঙ্গা নদীর জল দূষিত হতে পারে বলে আশঙ্কা হয়। এমনকী গঙ্গা তীরবর্তী অঞ্চলে মৃতদেহ ফেলে রেখে যাওয়ার ছবিও সামনে এসেছে। এরপরই এই তথ্য অনুসন্ধান করতে উদ্যোগী হন বিজ্ঞানীরা। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্স বিভাগের অধ্যাপক তথা এই গবেষণা দলের অন্যতম সদস্য ভি এন মিশ্র বলেন, এই গবেষণায় দেখা গিয়েছে কিছু সাধারণ ভাইরাস দেখা গিয়েছে।

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget