এক্সপ্লোর

জেএনইউ: ‘ফ্রি কাশ্মীর’ প্ল্যাকার্ড, মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মুম্বই পুলিশ, গেটওয়ে অব ইন্ডিয়া বিক্ষোভ দেখানোর জায়গা নয়, বললেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, উদ্ধবকে কটাক্ষ ফঢ়নবিশের

বিক্ষোভ, অবস্থানে মুম্বইয়ের বাসিন্দাদের অসুবিধা হয়, যান চলাচলে বিঘ্ন ঘটে, তাই গেটওয়ে অব ইন্ডিয়া প্রতিবাদ, বিক্ষোভ করার জায়গা নয় বলেও মঙ্গলবার এক অনুষ্ঠানে জানিয়েছেন দেশমুখ।

জেএনইউ: ‘ফ্রি কাশ্মীর’ প্ল্যাকার্ড, মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মুম্বই পুলিশ, গেটওয়ে অব ইন্ডিয়া বিক্ষোভ দেখানোর জায়গা নয়, বললেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মুম্বই: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) মেয়েদের হস্টেলে ঢুকে তাণ্ডবের প্রতিবাদে মুম্বইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় অবস্থান, বিক্ষোভ চলাকালে কাশ্মীরের মুক্তি চেয়ে ‘ফ্রি কাশ্মীর’ প্ল্যাকার্ড দেখা গিয়েছিল এক মহিলার হাতে। এজন্য মুম্বই পুলিশ তাঁকে চিহ্নিত করেছে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। ৩৭ বছর বয়সি তেজল প্রভু ওরফে মাহেক মির্জা প্রভু নামে ওই মহিলা পরিচিত কবি ও গল্পকার হিসাবে। বিক্ষোভ, অবস্থানে মুম্বইয়ের বাসিন্দাদের অসুবিধা হয়, যান চলাচলে বিঘ্ন ঘটে, তাই গেটওয়ে অব ইন্ডিয়া প্রতিবাদ, বিক্ষোভ করার জায়গা নয় বলেও মঙ্গলবার এক অনুষ্ঠানে জানিয়েছেন দেশমুখ। তবে তিনি বলেছেন, গেটওয়ে অব ইন্ডিয়ায় প্রতিবাদ জানানোয় কোনও পড়ুয়াকে অভিযুক্ত করব না আমরা। আমরা শুধু প্রতিবাদস্থল আজাদ ময়দানে সরিয়ে দিয়েছি। পুলিশ ‘ফ্রি কাশ্মীর’ লেখা প্ল্যাকার্ড হাতে এক মহিলাকেও দেখেছে। তাঁকে শনাক্ত করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। আমরা প্রতিবাদী, বিক্ষোভকারীদের বলেছি, এধরনের কোনও প্ল্যাকার্ড নিয়ে যেন না আসেন, যাতে তাঁরা নিজেরাই সমস্যায় পড়েন। এদিকে ‘ফ্রি কাশ্মীর’ পোস্টার নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ট্যুইটে কটাক্ষ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের। কী করে আপনার নাকের ডগায় কাশ্মীরকে মুক্ত করার ডাক দিয়ে এমন ভারত-বিরোধী বিক্ষোভ চলল? প্রশ্ন তুলেছেন তিনি। ফঢ়নবিশ লিখেছেন, ঠিক কীসের জন্য প্রতিবাদ? কেন ‘ফ্রি কাশ্মীর’ স্লোগান? মুম্বইয়ে এহেন বিচ্ছিন্নতাবাদী লোকজনকে কী করে সহ্য করব? মুখ্যমন্ত্রীর দপ্তরের (সিএমও) ২ কিমি দূরে আজাদী গ্যাংয়ের ‘ফ্রি কাশ্মীর’ স্লোগান? আপনার নাকের ডগায় কাশ্মীরকে মুক্ত করে এহেন ভারত-বিরোধী প্রচার কি সহ্য করবেন উদ্ধবজি!!! জেএনইউয়ে রবিবার সন্ধ্যায় কয়েক ঘন্টা মুখোশধারী হামলাবাজদের তান্ডবে একাধিক ছাত্রছাত্রী, শিক্ষকদের জখম হওয়ার প্রতিবাদে কয়েক ঘন্টার মধ্যেই গেটওয়ে অব ইন্ডিয়ায় বিক্ষোভ শুরু হয়। ‘এবিভিপি নিষিদ্ধ হোক’, ‘জেএনইউয়ের পাশে দাঁড়ান’ লেখা পোস্টার ছিল সেখানে। মঙ্গলবার সকালে বিক্ষোভকারীদের মধ্যে থেকে প্রায় ৫০জনকে মুম্বইয়ের তাজ মহল প্যালেসের বাইরে থেকে বাসে তুলে ২ কিমি দূরে আজাদ ময়দানে সরিয়ে দেয় পুলিশ। বাকিদেরও সেখানে প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে বলা হয়।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget