এক্সপ্লোর

Gaza War Update : অশান্তি জারি, গাজা থেকে ছোড়া হয়েছে ৩১৫০ রকেট; দাবি ইজরায়েলের

এক সপ্তাহ কেটে গেলেও অশান্তি থামছে না। সোমবার ইজরায়েলের সেনা দাবি করেছে, গাজা ভূখণ্ড থেকে তিন হাজারের বেশি রকেট ছুড়েছে জঙ্গী গোষ্ঠী হামাস। যদিও তাদের চেষ্টা বিফলে গেছে।

গাজা : এক সপ্তাহ কেটে গেলেও অশান্তি থামছে না। সোমবার ইজরায়েলের সেনা দাবি করেছে, গাজা ভূখণ্ড থেকে তিন হাজারের বেশি রকেট ছুড়েছে জঙ্গী গোষ্ঠী হামাস। যদিও তাদের চেষ্টা বিফলে গেছে।

বন্ধ হওয়ার নাম নিচ্ছে না ইজরায়েল-প্যালেস্তাইন অশান্তি। নতুন করে ইজরায়েল দাবি করেছে, হিংসা বাড়াতে ৩১৫০ রকেট ছোড়া হয়ছে গাজা ভূখণ্ড থেকে। যদিও আয়রন ডোমের মতো মিসাইল ডিফেন্স সিস্টেম থাকার কারণে বড়সড় ক্ষতি হয়নি ইজরায়েলের। ডিপিএ নিউজ এজেন্সি ইজরায়েলের সেনাকে কোট করে জানিয়েছে, ৪৬০টি রকেট গাজা ভূখণ্ড থেকে ছোড়া হলেও তা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি। উল্টে আয়রন ডোমের জন্য গাজা সীমানার মধ্যেই পড়েছে সেগুলি। 

বিশ্বের অস্ত্র ভাণ্ডারের তুলনামূলক আলোচনায় আমেরিকা, চিন, রাশিয়ার পাশাপাশি রয়েছে ইজরায়েলের নাম। বিশেষ করে এদের আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে গবেষণা শুরু হয়েছে অনেক দেশেই। মূলত, সেন্সিং রাডারের মাধ্যমেই বিপক্ষের মিসাইল প্রতিরোধ করতে পারে এই সুরক্ষা ব্যবস্থা। ইজরায়েলের সেনা দাবি করে, তাদের আয়রন ডোমের মিসাইল-রোধী ক্ষমতা ৯০ শতাংশ। 

তবে গাজা থকে ইজরায়লের দিকে এই অনবরত হামলা নিয়ে চিন্তায় প্রতিবেশী রাষ্ট্র মিশর। ইতিমধ্যেই যুদ্ধ বিরতির জন্য প্যালেস্তাইন -ইজরায়েলকে বার্তা দিয়েছে মিশর। যদিও সাতদিন কেটে গেলেও বন্ধ হয়নি দু'পক্ষের রকেট হানা। ডিপিএ নিউজ এজেন্সির দাবি, ২০১৪ সালে ৫১ দিন চলে গাজার যুদ্ধ। সেই সময় সব মিলিয়ে ৪৪৮১টি রকেট ছোড়া হয়েছিল গাজা থেকে। এবার যদিও সংখ্যাটা অনেকটাই বেশি। মাত্র এক সপ্তাহেই ইজরায়লের দিকে ৩১৫০ টি রকেট ছোড়া হয়েছে। এমনই দাবি করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

ইউএন প্যালেস্তাইন রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি জানিয়েছে, ইতিমধ্যেই ইজরায়েলি হানায় গাজা ভূখণ্ডের কমপক্ষে ৪২,০০০ মানুষ বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। ৫০টি স্কুলে রাখা হয়েছে তাদের। ১০ মে থেকে লাগাতার রকেট হানায় ২৫০০ প্যালেস্তিনি ঘরছাড়া। বাড়ি ভেঙে যাওয়ায় ফিরতে পারছেন না তাঁরা।

অশান্তির সূত্রপাত, পূর্ব জেরুজালেমের শেখ জারা থেকে। কদিন আগেই আদালতের নির্দেশে প্যালেস্তিনিয়দের উচ্ছেদ করা হয় সেখান থেকে। যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। ইজরায়েলের পুলিশ দাবি করে, অল-অকসা মসজিদে ষড়যন্ত্র করতে তৈরি হচ্ছিল প্যালেস্তিনিয়রা। খবর পেয়ে আগেই সেখানে চলে যায় ইজরায়েলি পুলিশ। যার জেরে প্যালেস্তিনিয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। যাতে বহু প্যালেস্তিনিয় ও পুলিশকর্মী আহত হন। অল-অকসা মসজিদে ইজরায়েলি সেনার এই হানার বিরুদ্ধে বদলা নেওয়ার হুমকি দেয় হামাস। যার পরই জটিল হয়ে দাঁড়ায় পরিস্থিতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget