এক্সপ্লোর

‘সরকারের নির্দেশে কাজ করে সেনা’, দেশের প্রথম সিডিএস হিসেবে দায়িত্ব নিয়ে মন্তব্য বিপিন রাওয়াতের

প্রথম সিডিএসকে গার্ড অফ অনার দেওয়া হয়।

নয়াদিল্লি: দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের (সিডিএস) দায়িত্ব শুরু করলেন সদ্যপ্রাক্তন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এদিন সকালে দিল্লিতে বিজয় স্মারকের সেনা মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করার পর দায়িত্ব তুলে নেন তিনি। প্রথম সিডিএসকে গার্ড অফ অনার দেওয়া হয়।  পরে, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাওয়াত জানান, তাঁর দায়িত্ব হল তিন বাহিনীকে সুসংহত করে উন্নত পরিকল্পনা করা। তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতির থেকে দূরে রয়েছে। সরকারের নির্দেশে কাজ করে সেনা। তিনি আরও বলেন, সেনার তিন বাহিনী একটি টিম হিসাবে কাজ করবে। চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব ৩ বাহিনীকে সুসংহত করে উন্নত পরিকল্পনা করা। মঙ্গলবারই, সেনাপ্রধানের পদ থেকে অবসর নিয়েছেন বিপিন রাওয়াত। তাঁর স্থলাভিষিক্ত হন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এদিন রাওয়াতের গার্ড অফ অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সেনাপ্রধান, নৌসেনা প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিংহ এবং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিংহ ভাদৌরিয়া। এদিন টুইটারে রাওয়াতকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। টুইটারে নরেন্দ্র মোদি লেখেন, জেনারেল বিপিন রাওয়াতের মাধ্যমে দেশ প্রথম সিডিএস পেল। নতুন বছর ও নতুন দশকের এই সূচনায় আমি উৎফুল্ল। আমি তাঁকে অভিনন্দন জানাই এবং একইসঙ্গে এই দায়িত্বের জন্য আগাম শুভেচ্ছা। উনি একজন অসামান্য অফিসার দেশের প্রবল উদ্দীপনার সঙ্গে দেশসেবা করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Murshidabad: ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
CM Suvendu Adhikari: নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর,
নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, "প্রার্থী দিতে পারবে কি তৃণমূল ?.."

ভিডিও

Kolkata Police | দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Control of Anti Social Activities Bill: কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন। ABP Ananda LIVE
TMC News: ভেঙে খান খান 'কালীঘাট তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও | Rabindra Nath Ghosh | ABP Ananda
Baruipur News | বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে পাকড়াও আরও ২ | ABP Ananda LIVE
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget