এক্সপ্লোর

৯০% নম্বরেও কলেজে নিশ্চিত নয় আসন, নজিরবিহীন সঙ্কটে পড়ুয়ারা

শিক্ষাবিদরা বলছেন, কলেজভিত্তিক না হয়ে কেন্দ্রীয়স্তরে অনলাইনে ভর্তি হলে এই দুর্ভোগ এড়ানো যেত।

কলকাতা: করোনা অতিমারীতে উচ্চমাধ্যমিক, সিবিএসই, আইএসসি-তে ৯০ শতাংশ এমনকী তার বেশি নম্বরের ছড়াছড়ি। ফলে নজিরবিহীন সঙ্কটে পড়েছেন সদ্য পাশ করা ছাত্রছাত্রীরা। বিশেষজ্ঞরা বলছেন, সঙ্কটের মূল কারণ নম্বরের বাড়বাড়ন্ত। কলেজভিত্তিক না হয়ে কেন্দ্রীয় স্তরে অনলাইনে ভর্তি হলে এড়ানো যেত দুর্ভোগ। একটা সময় উচ্চমাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলেই পরিবারে আনন্দের বন্যা বইত। আর এবার উচ্চমাধ্যমিক, সিবিএসই, আইএসসি-তে ৯০ থেকে ৯৫% নম্বর পেয়েও কলেজে ভর্তি নিশ্চিত করতে পারছেন না বহু কৃতী। কোভিড পরিস্থিতিতে এবার বিভিন্ন পরীক্ষা বাতিল হয়েছে, হয়ে যাওয়া পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি হয়েছে মার্কশিট। বেশিরভাগ ছাত্রছাত্রীই দেদার নম্বর পাওয়ায় দেখা দিয়েছে অভিনব এই ভর্তি সংকট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি শুরু হয়নি। গত বছর কলা বিভাগে আবেদন জমা পড়েছিল ১১ হাজার, এবার পড়েছে ২৭ হাজার। ১৪ হাজারের জায়গায় বিজ্ঞানে এবার আবেদনকারী ৩১ হাজার। প্রচুর নম্বরের জেরে আবেদনপত্রের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে ভর্তির মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী সর্বনিন্ম নম্বরও। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রথম দফার মেধা তালিকায় জীববিদ্যায় যাঁর স্থান সবার নীচে, ৪০০ মধ্যে তাঁর প্রাপ্ত ৩৯০.৭৮। পদার্থবিদ্যায় ৩৯৮.২৫ এবং অর্থনীতিতে ৩৯১। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানিয়েছেন, এবার ৫৩ হাজার আবেদন জমা পড়েছে, যদি ফাঁকা থাকে তবে পরে আবার তালিকা বার করবেন তাঁরা। লেডি ব্রেবোর্ন কলেজের প্রথম মেরিট লিস্টের সব থেকে নীচে থাকা পদার্থবিদ্যার আবেদনকারীর প্রাপ্ত নম্বর ৯৯.২%, রসায়নে ৯৯.৮%, অঙ্কে ৯৯.১%। দেখুনআশুতোষ কলেজের পরিস্থিতি। বৃহস্পতিবার চতুর্থ দফার মেধা তালিকা প্রকাশিত হয়েছে সেখানে। জিওলজির আবেদনকারীদের মধ্যে সবার নীচে থাকা পড়ুয়া পেয়েছেন ৯৫.৫% নম্বর। সংখ্যাতত্ত্বে সেই নম্বর ৯৬.৫%, পদার্থবিদ্যায় ৯৬.২৫%। এমনকী শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজেও পঞ্চম দফার মেধা তালিকা প্রকাশের পর মাইক্রোবায়োলিতে সবচেয়ে শেষে থাকা আবেদনকারীর প্রাপ্ত নম্বর ৯৩.৪%, সংখ্যাতত্ত্বে ৯৪.৬%। বিশেষজ্ঞা বলছেন, এই সঙ্কটের মূল কারণ নম্বরের বাড়বাড়ন্ত। এবার উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজার ২২০ জন। এবার অনেক ক্ষেত্রেই রেওয়াজ ভেঙে পিছিয়ে পড়েছেন দিল্লি বোর্ডের ছাত্ররা। ফলে, ৯০-৯২% নম্বর পেয়েও ভাল কলেজের আশায় অনলাইনে হাতড়ে বেড়াচ্ছেন তাঁরা। শিক্ষাবিদরা বলছেন, কলেজভিত্তিক না হয়ে কেন্দ্রীয়স্তরে অনলাইনে ভর্তি হলে এই দুর্ভোগ এড়ানো যেত।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
ABP Ananda Top 10, 1 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 1 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget