এক্সপ্লোর

রাজ্যপালের সঙ্গে যোগ রয়েছে দুষ্কৃতীদের, অভিযোগ তৃণমূলের

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গের অনেক ক্রিমিনালের সঙ্গে রাজ্যপালের যোগাযোগ আছে, কলকাতা পুলিশকে বলছি, মামলা করুন।

  কলকাতা: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে আমলা-পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক সংস্রবের একের পর এক অভিযোগ তুলছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার তাঁর বিরুদ্ধেই দুষ্কৃতী-যোগসূত্রের অভিযোগে সরব হল রাজ্যের শাসক দল। এই ইস্যুতে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। কটাক্ষ করেছে বামেরাও। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গের অনেক ক্রিমিনালের সঙ্গে রাজ্যপালের যোগাযোগ আছে, কলকাতা পুলিশকে বলছি, মামলা করুন। তৃণমূল বনাম রাজ্যপালের বাগযুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে। তবে বৃহস্পতিবার তা পৌঁছল বেনজির মাত্রায়। সরাসরি রাজ্যপালের সঙ্গে দুষ্কৃতী-যোগের অভিযোগ তুলল তৃণমূল!! রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পুলিশকে মামলা করার আবেদন জানাল শাসক শিবির!! কল্যাণ আরও বলেছেন, পুলিশ সহ সরকারি কর্মীদের হুমকি দিচ্ছেন রাজ্যপাল, সরকারি কর্মী পদে থেকে কাজ করলে অনুমতি লাগে না, জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করা উচিত। পাল্টা বিবৃতি জারি করে রাজ্যপালের দাবি, রাজ্যপাল পদমর্যাদার ভূমিকা নিয়ে এসব মন্তব্য বাস্তবতা থেকে অনেক দূরে। আইন ও সংবিধান সম্পর্কে স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার একটি উৎকৃষ্ট উদাহরণ। এসব আদতে নজর ঘোরানোর কৌশল, যাতে জ্বলন্ত ইস্যুগুলি পিছনের সারিতে চলে যায়। তা হবে না। এসবে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। তথ্য, আইন, সংবিধান সম্পর্কে ভুল ধারণা থাকলেই এসব বলা যায়। এতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। প্রাক্তন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য বলেছেন, যা উত্তর দেওয়ার মানুষ দেবে। সংঘাতের এই পর্বের সূচনা গোবিন্দ আগরওয়াল নামে এক ব্যক্তির গ্রেফতারি নিয়ে। বেআইনি সংস্থা খুলে, কালো টাকা সাদা করার অভিযোগে ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট গোবিন্দ আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারি রাজনৈতিক আখ্যা দিয়ে রাজ্যপাল টুইট করেন, রাজনৈতিক কারণে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করেছে। কয়লা ও গরু পাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে বাধা দেওয়ার চেষ্টা চলছে। কেন ভুলে যাচ্ছেন আপনারাও আইনের ঊর্ধ্বে নন। উর্দিধারী সুবিধাভোগীরা কয়লা-গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযানকে ভোঁতা করে দিতে চাইছে। এই প্রবণতা বিপজ্জনক। প্রশাসন যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়, তা দেখা আমার কাজের মধ্যে পড়ে। সম্প্রতি, সুদীপ্ত রায়চৌধুরী নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ। ইডির নথি জাল করে রোজভ্যালি চিটফান্ড মামলাকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ আছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, দুই অভিযুক্তকেই আড়াল করার চেষ্টা করছেন রাজ্যপাল। বামেরা প্রশ্ন করেছে, দুর্নীতির মামলা নিয়ে রাজ্যপাল-তৃণমূল-বিজেপির মধ্যে সংঘাত তো চলছে। কিন্তু, সারদা-রোজভ্যালির মতো কেলেঙ্কারিতে যে মানুষগুলো প্রতারিত হয়েছেন, তাঁরা কবে বিচার পাবেন? সবমিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজভবন সংঘাতের সুর আরও চড়া হচ্ছে।

সেরা শিরোনাম

South 24 Parganas News: ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Local Train: লোকাল ট্রেনে তুলকালাম কাণ্ড, যাত্রীদের মধ্যে বচসা, ঝগড়ার মাঝে ছুরির আঘাতে জখম নিরীহ যাত্রী
লোকাল ট্রেনে তুলকালাম কাণ্ড, যাত্রীদের মধ্যে বচসা, ঝগড়ার মাঝে ছুরির আঘাতে জখম নিরীহ যাত্রী

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget