এক্সপ্লোর

৬০ ঊর্ধ্ব সহ বিশেষভাবে সক্ষমদের জন্য বাড়ির কাছে টিকাকরণ কেন্দ্রের ব্যবস্থা, গাইডলাইন প্রকাশ সরকারের

মূলত বৃদ্ধ সহ বিশেষভাবে সক্ষম মানুষদের টিকাকরণ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।

নয়াদিল্লি: ৬০ ঊর্ধ্ব সহ বিশেষভাবে সক্ষমদের জন্য বাড়ির কাছে টিকাকরণ কেন্দ্রের ব্যবস্থা করল কেন্দ্রীয় সরকার। এই নিয়ে গতকাল, বৃহস্পতিবার গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। মূলত বৃদ্ধ সহ বিশেষভাবে সক্ষম মানুষদের টিকাকরণ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।

ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড ১৯ তাদের টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী এই বিষয়ে প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। গতকাল সেই প্রস্তাবেই সম্মতি দিল কেন্দ্র। নয়া সিদ্ধান্ত অনুযায়ী, ৬০ বছরের বেশি বয়সী বা বয়স নির্বিশেষে যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁরা বাড়ির কাছে ভ্যাকসিন নিতে পারবেন।


কেন এই নিয়ম? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ৬০ বছরের বেশি বয়সী বা যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁরা যেন কোনওভাবেই টিকাকরণ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত সরকারের। সব ধরনের সুরক্ষা এবং নিয়ম মেনেই টিকাকরণ হবে বলে জানিয়েছে কেন্দ্র। এই নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে গাইডলাইন দিয়েছে কেন্দ্র। এই কর্মসূচির নাম নিয়ার টু হোম কোভিড ভ্যাকসিনেশন সেন্টার বা এনএইচসিভিসি।


কেন্দ্র জানিয়েছে, স্বাস্থ্য কেন্দ্র নয় এমন জায়গায় টিকাকরণ শুরু করতে হবে। উদাহরণ দিয়ে কেন্দ্র জানিয়েছে বৃদ্ধ এবং বিশেষভাবে সক্ষমদের স্বার্থে কমিউনিটি সেন্টার, পঞ্চায়েত ঘর, স্কুলবাড়ি বা বৃদ্ধাশ্রমে টিকাকরণ করা যেতে পারে।

জনসংখ্যা অনুযায়ী কোথায় এই কেন্দ্র হবে তা ঠিক করবে জেলা বা শহরের টাস্ক ফোর্স।

সংশ্লিষ্ট এলাকায় কত ভ্যাকসিন প্রয়োজন, কীভাবে টিকাকরণ হবে তা ঠিক করবেন টিকাকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা।

জেলা বা শহরের টাস্ক ফোর্স সংশ্লিষ্ট এলাকায় টিকাকরণ পরিকল্পনা এবং বাস্তবায়নের দায়িত্বে থাকবে।

প্রতিটি কেন্দ্রে থাকবে এনএইচসিভিসি দল। যে দলে থাকবেন একজন চিকিৎসক, ভ্যাকসিনেটর, ভ্যাকসিনেশন অফিসার। ভ্যাকসিনেশন অফিসার ভ্যাকসিন নেওয়ার জন্য অ্যাপে রেজিস্টার করতে সাহায্য় করেবন।  এছাড়াও ২ থেকে ৩ জন থাকবেন ভিড় সামলানোর দায়িত্বে।

যাঁরা ভ্যাকসিন নেবেন তাঁদের রেজিস্ট্রেশন নিয়েও বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র। কো-উইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রার করতে হবে। অথবা সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়েও করা যাবে যাবে রেজিস্ট্রার।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আরও বিপাকে অভিষেক, DJ-মামলায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে CID; মঞ্জুরি আদালতের
আরও বিপাকে অভিষেক, DJ-মামলায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে CID; মঞ্জুরি আদালতের
Infertility in Women: সন্তানধারণে অসফল, বিফল IVF-ও, সিমেন অ্যালার্জিও কারণ হতে পারে বন্ধ্য়াত্বের!
সন্তানধারণে অসফল, বিফল IVF-ও, সিমেন অ্যালার্জিও কারণ হতে পারে বন্ধ্য়াত্বের!
ABP Ananda Top 10,23 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,23 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
India Pakistan War : ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি, পাকিস্তানকে এবার 'আয়না' দেখাল ভারত
ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি, পাকিস্তানকে এবার 'আয়না' দেখাল ভারত

ভিডিও

Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি
Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ২ | জানুয়ারি থেকেই কার্যকর সপ্তম পে কমিশন, বিরাট ঘোষণা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ১ | বিজেপি সরকারের প্রথম বাজেটেই পরপর যুগান্তকারী ঘোষণা, অক্টোবর থেকেই ২০% DA | ABP Ananda LIVE
West Bengal Budget News | সরকার গঠনের পর প্রথম বাজেটে শিক্ষাক্ষেত্রে জোরালো নজর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার
West Bengal Budget News | বিজেপি সরকারের প্রথম বাজেটে কলকাতা-সহ পাঁচটি নতুন জেলা তৈরির প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live : লক্ষ্মীর ভাণ্ডার থেকে চাকরি, কামদুনি থেকে কসবা ল-কলেজ, বিধানসভায় দাঁড়িয়ে কী কী বললেন শুভেন্দু অধিকারী?
লক্ষ্মীর ভাণ্ডার থেকে চাকরি, কামদুনি থেকে কসবা ল-কলেজ, বিধানসভায় দাঁড়িয়ে কী কী বললেন শুভেন্দু অধিকারী?
Suvendu Adhikari :
Suvendu Adhikari : "আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
Abhishek Banerjee: ‘বার্ধক্য ভাতা’র নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ,
‘বার্ধক্য ভাতা’র নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ, "৯১ কোটির" উৎস নিয়ে প্রশ্ন
West Bengal School Syllabus: পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
Embed widget