এক্সপ্লোর

Pathankot: পাঠানকোটে সেনা ক্যাম্পে গ্রেনেড বিস্ফোরণ, পঞ্জাবে জারি সতর্কতা

সূত্রের খবর, বাইকে চড়ে এসে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়।

নয়া দিল্লি: পাঞ্জাবের (Punjab) পাঠানকোটে (Pathankot) সেনা ক্যাম্পের (Army Camp) গেটে গ্রেনেড বিস্ফোরণ। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ সেনা ক্যাম্পের ত্রিবেণী গেটে গ্রেনেড হামলা হয়। বাইকে চড়ে এসে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। 

কারা গ্রেনেড ফেলে গিয়েছে বা বড়সড় হামলার কোনও ছক ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে , এই বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না থাকলেও ঘটনাস্থল থেকে বিস্ফোরকের অবশিষ্টাংশ উদ্ধার হয়েছে।                     

প্রসঙ্গত, ৬ অক্টোবর পঞ্জাবের পাঠানকোট জেলার বামিয়াল সেক্টরের জৈতপুর পোস্টের কাছে একটি ড্রোন দেখা যায়। বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ানরা ড্রোনটিতে গুলি চালায়, মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল (ইউএভি) অদৃশ্য হওয়ার আগে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। জুলাই মাসে, জম্মুতে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলার এক মাসেরও কম সময়ের মধ্যে পাঠানকোটে নিরাপত্তা কর্মীরা একটি সন্দেহজনক বেলুনও খুঁজে পেয়েছিলেন।                                     

তবে শুধু পাঠানকোটে নয়, সম্প্রতি কাশ্মীরের (Kashmir) শক্কড়গড়েও হদিশ মিলেছিল ড্রোন কন্ট্রোলরুমের। পুলিশ সূত্রে দাবি, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-র (ISI) মদতে ওই কন্ট্রোলরুম থেকে ড্রোন ওড়াত জঙ্গিরা। গত কয়েকমাসে জম্মু, কাশ্মীর ও পঞ্জাবের আকাশে একাধিকবার উড়ে এসেছে ড্রোন। তা থেকে অস্ত্র ও বিস্ফোরকও ফেলা হয়েছে। গোয়েন্দাসূত্রে দাবি, ভারতে (India) ড্রোন হামলা চালানোর জন্য একটি ড্রোন ব্রিগেড তৈরি করেছে আইএসআই। শক্কড়গড়ের এই কন্ট্রোলরুম ছাড়াও পঞ্জাব সীমান্তে আরও একটি কন্ট্রোলরুম রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের। সূত্রের খবর, ড্রোন ওড়ানোর জন্য জঙ্গিদের প্রশিক্ষণ দেয় আইএসআই।

সেরা শিরোনাম

Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Cyclone Forecast 2026 : বছর শেষে প্রকৃতির মহাতাণ্ডব? ISRO-র পূর্বাভাসে ৩ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
বছর শেষে প্রকৃতির মহাতাণ্ডব? ISRO-র পূর্বাভাসে ৩ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
India-China Relation: ভারতে এলেন জিনপিং, 'মতপার্থক্য' মিটিয়ে এগোনোর বার্তা চিনের, কী নিয়ে হবে আলোচনা?
ভারতে এলেন জিনপিং, 'মতপার্থক্য' মিটিয়ে এগোনোর বার্তা চিনের, কী নিয়ে হবে আলোচনা?
Kolkata Metro: রবিবার টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ, ভোগান্তির মুখে পড়তে পারেন যাত্রীরা
রবিবার টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ, ভোগান্তির মুখে পড়তে পারেন যাত্রীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget