এক্সপ্লোর

Gujarat: গুজরাতে ভয়ঙ্কর সেতু বিপর্যয়ে মৃত ১৩৪, ভয়াবহ এই বিপর্যয়ের দায় কার? উঠছে প্রশ্ন

Morbi Bridge: গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর ওপর ব্রিটিশ আমলে তৈরি এই সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিন থেকে ১২ বছরের ৫৬জন শিশু রয়েছে।

অভিষেক উপাধ্যায়, সুমন ঘরাই, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ভোটের মুখে গুজরাতে ভয়াবহ ব্রিজ বিপর্যয়ে মৃত্যু হল ১৩৪ জনের। আহত শতাধিক। সূত্রের খবর, প্রায় সাত মাস ধরে মেরামতির পর কোনও ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খুলে দেওয়া হয়েছিল ব্রিটিশ আমলের এই সেতু। ভয়ঙ্কর এই বিপর্যয়ের দায় কার? উঠছে প্রশ্ন।

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যেন সাক্ষাত্‍ নেমে এল মৃত্যু। পুরুষ-মহিলা-শিশুর থিকথিকে ভিড় নিয়েই, তার ছিঁড়ে নীচে পড়ে গেল ঝুলন্ত সেতু। কয়েক মুহূর্তের মধ্যে আমোদ বদলে গেল বিষাদে, হাহাকারে। ভোটের মুখে গুজরাতে ভয়ঙ্কর সেতু বিপর্যয়। 


গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর ওপর ব্রিটিশ আমলে তৈরি এই সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিন থেকে ১২ বছরের ৫৬জন শিশু রয়েছে। আহতর সংখ্যা শতাধিক। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে। রবিবার সন্ধে সাড়ে ছটা, মোরবির ঝুলন্ত সেতুতে তখন থিকথিক করছে ভিড়। ঠিক তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। আর এর পর থেকেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কার গাফিলতিতে এতবড় দুর্ঘটনা ঘটে গেল? পুলিশ-প্রশাসনের নজরদারি কোথায় ছিল? এতগুলো মানুষের মৃত্যুর দায় কার? 

আরও পড়ুন, 'ইতিহাসের পুনরাবৃত্তি', পোস্তার ব্রিজ প্রসঙ্গ তুলে মোদিকে খোঁচা ফিরহাদের

মোরবির এই ঝুলন্ত সেতু ১৪০ বছরের পুরনো। কিন্তু, গত ৭ মাস ধরে সেতুটির সংস্কার করা হয়। ওরেভা নামে একটি বেসরকারি কোম্পানিকে দেওয়া হয় সেই দায়িত্ব। সংস্কারের জন্য খরচ হয় মোট ৮ কোটি টাকা। গত ২৬ অক্টোবর, গুজরাতি নববর্ষের দিনই ঝুলন্ত সেতুটি খুলে দেওয়া হয়। উত্‍সবের মরশুম থাকায় থিকথিকে ভিড় হচ্ছিল এই ঝুলন্ত সেতুতে।

প্রথম ৩ দিনে ১৫ হাজারেরও বেশি মানুষ টিকিট কেটে ব্রিজটিতে উঠেছিলেন। আর এখানেই উঠছে, মারাত্মক অভিযোগ। সূত্রের দাবি, সেতুটি সংস্কারের পর বিজেপি শাসিত মোরবি পুরসভার তরফে কোনও ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়নি। প্রশ্ন উঠছে, তাহলে ফিটনেস সার্টিফিকেট ছাড়াই কেন খুলে দেওয়া হল সেতু? 

গুজরাতে ২৭ বছর ধরে ক্ষমতায় বিজেপি। বিরোধীরা প্রশ্ন তুলছে, ভোটের আগে সস্তা জনপ্রিয়তার জন্যই কি তাড়াহুড়ো করে খোলা হয়েছিল সেতু? কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, "কোন মন্ত্রী আর আধিকারিক, এমন এক কোম্পানিকে সেতুর রক্ষণাবেক্ষণের, শতাব্দী প্রাচীন সেতু, যাদের বাল্ব বানায়, মশা মারার ওষুধ বানায়, যাদের কোনও অভিজ্ঞতাই নেই, সেতুর ফিটনেস সার্টিফিকেট ছিল? অডিট রিপোর্ট ছিল? কতটা ভারবহন করতে পারে, তার সমীক্ষা হয়েছিল? নির্বাচনের চাপ আছে। সমস্ত প্রকল্পকে তাড়াহুড়ো করে খুলে দিতে মরিয়া হয়ে উঠেছিলেন। তাই দেখলেন না যে সেতুতে নিরাপদে মানুষ যাতায়াত করতে পারেন কি না।" 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আমি অবশ্যই এখানে উপস্থিত আছি, তবে আমার মন রয়েছে মোরবিতে, আমার সহমর্মিতা রয়েছে সেই লোকদের সঙ্গে। খুব কম এমন হয়েছে যেখানে এরকম ব্যথা অনুভব করেছি। দুর্ঘটনার পর থেকে গুজরাত সরকার লাগাতার উদ্ধার অভিযান চালাচ্ছে। কেন্দ্র থেকেও সবরকম সাহায্য করা হচ্ছে।" 

কাদের গাফিলতিতে শতাধিক মানুষের প্রাণ গেল? তারা কি কোনওদিন শাস্তি পাবে? 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ষষ্ঠীর সন্ধ্যায়, শেষ অবধি এই কারণে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ষষ্ঠীর সন্ধ্যায়, শেষ অবধি এই কারণে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Abhijeet Dipke : 'আমি কোন আইন ভেঙেছি', আটক হওয়ার আগে দিল্লি পুলিশকে প্রশ্ন অভিজিতের
'আমি কোন আইন ভেঙেছি', আটক হওয়ার আগে দিল্লি পুলিশকে প্রশ্ন অভিজিতের
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Lehra Do Tiranga: এবার নেহা বরা আটক, তোলা হল অভিজিৎ দীপকেও, ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচির আগে ফের ধরপাকড় দিল্লিতে
এবার নেহা বরা আটক, তোলা হল অভিজিৎ দীপকেও, ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচির আগে ফের ধরপাকড় দিল্লিতে

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget