এক্সপ্লোর

Gujarat Bridge Collapsed: গুজরাতে ব্রিজ বিপর্যয়ে অন্তত ৭০ জনের মৃত্যু, আহত বহু, নিখোঁজ অন্তত ৫০ জন

Gujarat Bridge Accident: দুর্ঘটনার সময় ব্রিজের ওপরে শতাধিক মানুষ ছিলেন। ব্রিজ ভেঙে নদীতে বেশ কয়েকজনের তলিয়ে যাওয়ার আশঙ্কা।

আমদাবাদ: গুজরাতে (Gujarat) নদীতে ভেঙে পড়ল ব্রিজ (Bridge)। গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল কেবল ব্রিজ (Cable Bridge)। দুর্ঘটনার সময় ব্রিজের ওপরে শতাধিক মানুষ ছিলেন। ব্রিজ ভেঙে নদীতে বেশ কয়েকজনের তলিয়ে যাওয়ার আশঙ্কা। মেরামতির ৪ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল ব্রিজ।                               

ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মোদির গুজরাত সফরের মধ্যেই ভেঙে পড়ল ব্রিজ। এখনও পর্যন্ত জানা গিয়েছে, এই ঘটনার জেরে ৪০ থেকে ৫০ জনের তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।                     

দুর্ঘটনার সময় ওই ব্রিজের ওপর ৪০০ জনের থাকার সম্ভাবনা। এই ঘটনার পর গুজরাতের মুখ্যমন্ত্রীকেও ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), এমনটাই সূত্রের খবর। প্রধানমন্ত্রী মোদি উদ্ধার কার্যের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে একযোগে কাজ করার অনুরোধ করেছেন। অন্যদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী আহতদের অবিলম্বে চিকিত্সার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।                                                  

 

আরও পড়ুন, 'রাজ্য সরকার ছুটি কাটাচ্ছে, সেইজন্যই ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি', কটাক্ষ শুভেন্দুর

এই ঘটনার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, "আমি গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিংভি এবং রাজ্যের অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। স্থানীয় প্রশাসন ত্রাণ কাজে ইতিমধ্যেই হাত লাগিয়েছে। এনডিআরএফও শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের অবিলম্বে চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।"                                               

যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ব্রিজ ভেঙে পড়ার মুহূর্তে কেবল ধরে বাঁচার শেষ চেষ্টা করছে মানুষ। প্রসঙ্গত, ১৮৭৯ সালে ব্রিজটি তৈরি হয়েছিল। মেরামতির জন্য সাত মাস বন্ধ ছিল ব্রিজটি। কংগ্রেসের অভিযোগ নির্বাচনের জন্য তড়িঘড়ি চালু করা হয়েছিল ব্রিজটি। অন্যদিকে, দুর্নীতির কারণেই ভেঙে পড়েছে ব্রিজ, অভিযোগ বিরোধীদের। এদিকে এই ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি আপের।                           

সেরা শিরোনাম

Romance Scam: 'রোমান্স স্ক্যাম'-এর শিকার ? খালি হয়ে গিয়েছে অ্যাকাউন্টের টাকা ? নিজেকে বাঁচাতে কোথায় অভিযোগ জানাবেন ?
'রোমান্স স্ক্যাম'-এর শিকার ? খালি হয়ে গিয়েছে অ্যাকাউন্টের টাকা ? নিজেকে বাঁচাতে কোথায় অভিযোগ জানাবেন ?
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Nepal Flash Flood Tragedy: খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?
খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget