এক্সপ্লোর

আবার ভূমিকম্প ভারতে ! আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এলেন মানুষ

ভূমিকম্পের অভিঘাতে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ ভারতের বড় এলাকাও। এবার, সোমবার ভোর রাতে কেঁপে উঠল গুজরাত। 

আবার বড় ভূমিকম্পের খবর। এবার দেশের পশ্চিমাঞ্চল থেকে। গত সপ্তাহে পরপর দুই দিন কেঁপে উঠেছিল পাকিস্তান। তারপর পরপর দুইদিনি বড় ভূমিকম্প হয় বাংলাদেশে। তার অভিঘাতে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ ভারতের বড় এলাকাও। এবার, সোমবার ভোর রাতে কেঁপে উঠল গুজরাত। 

গুজরাতের রাজধানী গান্ধীনগর কেঁপে ওঠে মাঝরাতে।  আইএসআর রিপোর্ট অনুসারে, সোমবার (২৪ নভেম্বর) ভোর ৩:০৬ মিনিটে সৌরাষ্ট্রে ৩.০ তীব্রতার হালকা ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল তালালা, সৌরাষ্ট্র থেকে ১৫ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে, স্থানাঙ্ক ২১.১৮৮° উত্তর অক্ষাংশ এবং ৭০.৫৪৬° পূর্ব দ্রাঘিমাংশে কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত কোনো ক্ষতি বা হতাহতের খবর নেই। 

সূত্রের খবর, গুজরাতের তালালা এবং আশেপাশের গ্রামগুলিতে, ভূমিকম্পের পরপরই লোকজন ঘর থেকে বেরিয়ে আশে। আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। বিশেষত বাড়ির বয়স্ক ও শিশুদের নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন বেশিরভাগ জন। তবে কম্পন থেকে বড় ক্ষতি হয়নি। কিছু ক্ষণ পর ফের আবার ঘরে ফিরে যান তাঁরা।  ভূমিকম্পের তীব্রতা কম ছিল এবং কোনও আফটারশকের খবরও পাওয়া যায়নি। 

 ক্ষয়ক্ষতি ? 

এখনও পর্যন্ত, কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনও বাড়িতে ফাটল ধরেছে বলেই  খবর পাওয়া যায়নি। তবে, ভারতের এই রাজ্য ভূমিকম্পপ্রবণই। গুজরাতের ভুজে ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি এখনও মলিন হয়নি। ২০০১ সালে ভুজের ভূমিকম্পের মারা যান হাজার হাজার মানুষ। এখানে তারপর বারে বারে  মৃদু ভূমিকম্প হয়েছে। গত কয়েক বছরে এখানে বেশ কয়েকবার নিম্ন-তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে ৩.0 মাত্রার ভূমিকম্প স্বাভাবিক সীমার মধ্যে পড়ে, সাধারণত উল্লেখযোগ্য ক্ষতি করে না। 

গত শুক্রবারই সকালে  ভূমিকম্প হয় বাংলাদেশে। তার জেরে  তীব্র কম্পন অনুভূত হয় কলকাতা সহ গোটা বাংলায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। অন্যদিকে কম্পনের উৎসস্থল বাংলাদেশের নরসিংদী এলাকা। কম্পনের জেরে ব্যাপক প্রভাব দেখা যায় বাংলাদেশে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, সেখানে ভূমিকম্পের জেরে মৃত্যু হয় বেশ কয়েকজনের। আহতের সংখ্যা ছুঁয়ে যায় হাজার। তার আগের দিনই পাকিস্তানে ভূমিকম্প হয়েছিল। চলতি মাসের শুরুতেই একবার ফের কেঁপে উঠেছিল আফগানিস্তান। গত ৩ নভেম্বর স্থানীয় সময় রাত ১২টা ৫৯-এ হিন্দুকুশ-সংলগ্ন এলাকায় ভূমিকম্প টের পাওয়া যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। তাতে একাধিক মৃত্যুও হয়। 

সেরা শিরোনাম

El Nino 2026: এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
CJI Surya Kant: ‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget