এক্সপ্লোর

Gujrat News: ছেলেকে বাঁচাতে কাস্তে-বর্শা দিয়ে চিতাবাঘ মারলেন বাবা, মামলা দায়ের বনদফতরের

Leopard Attack: বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে গুজরাতের গির সোমনাথের উনা এলাকায়।

Gujrat News: ছেলেক বাঁচাতে চিতাবাঘের সঙ্গে লড়াই করেছেন বাবা। গুজরাতের গির সোমনাথ জেলায় চিতাবাঘের কবল থেকে ছেলেকে বাঁচানোর জন্য কাস্তে এবং বর্শা হাতেই লড়েছে বন্যপ্রাণীটির সঙ্গে। বাবা-ছেলে দু'জনকেই আক্রমণ করেছিল চিতাবাঘটি। জানা গিয়েছে, কাস্তের আঘাতে মৃত্যু হয়েছে চিতাবাঘটির। সন্ধেবেলা অন্ধকারের মধ্যে প্রথমে ৬০ বছরের প্রৌঢ়কে আক্রমণ করেছিল চিতাবাঘটি। তাঁর চিৎকার শুনে ঘরের ভিতর থেকে ছুটে আসে প্রৌঢ়ের ছেলে। এরপর চিতাবাঘটি ওই প্রৌঢ়কে ছেড়ে আক্রমণ করে তাঁর ছেলেকে। এরপরই বন্যপ্রাণের সঙ্গে লড়াই শুরু হয় প্রৌঢ়ের। কাস্তে এবং বর্শা নিয়ে চিতাবাঘটিকে আক্রমণ করেন প্রৌঢ়। বাবা-ছেলে প্রাণে বেঁচে গেলেও চোট-আঘাত পেয়েছেন যথেষ্ট। অন্যদিকে, কাস্তের আঘাতে মৃত্যু হয়েছে চিতাবাঘটির। 

বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে গুজরাতের গির সোমনাথের উনা এলাকায়। নিজের বাড়িতেই ছিলেন ৬০ বছরের বাবুভাই নারানভাই ভাজা। বাড়ির ভিতরেই বসেছিলেন তিনি। আচমকাই অন্ধকারের আড়াল থেকে তাঁর উপর ঝাপিয়ে পড়ে একটি চিতাবাঘ। অতর্কিত আক্রমণে প্রায় ধরাশায়ী হয়ে যান প্রৌঢ়। প্রাণ বাঁচানোর চিৎকার করতে থাকেন তিনি। বাবার চিৎকার শুনে ঘরের ভিতর থেকে ছুটে আসেন প্রৌঢ়ের ২৭ বছরের ছেলে শার্দুল। তাকে দেখতে পেয়ে বাবুভাইকে ছেড়ে তাঁর ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি।  

ছেলেকে চিতাবাঘের কবলে দেখে, কাস্তে এবং বর্শা নিয়েই চিতাবাঘটিকে আক্রমণ করেন বাবা। কাস্তে এবং বর্শার আঘাতে মারা যায় চিতাবাঘটি। বাবুভাই জানিয়েছেন, বাড়ির ভিতর ঘুমাচ্ছিলেন তিনি। আচমকাই চিতাবাঘ আক্রমণ করে। চিৎকার করে ভয় দেখিয়ে চিতাবাঘটিকে প্রথমে তাড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু চিতাবাঘ মোটেই ওসব চিৎকারে পাত্তা দেয়নি। সোজা ঝাঁপিয়ে পড়ে প্রৌঢ়ের উপর। গলা চেপে ধরেছিল চিতাবাঘটি, জানিয়েছেন তিনি। কোনওমতে চিৎকার করে ছেলেক ডাকেন তিনি। কিন্তু ঘর থেকে ছেলে বেরিয়ে আসায় ঘটে আরেক বিপত্তি। তাঁকে ছেড়ে চিতাবাঘটি আক্রমণ করে শার্দুলকে। ছেলেকে বাঁচাতে ছুটে যান বাবা। সেই সময় চিতাবাঘটি আবারও আক্রমণ করেছিল তাঁকে। বাবা-ছেলের উপর বারবার আক্রমণ চালাচ্ছিল চিতাবাঘটি। শেষ পর্যন্ত উপায় না দেখে প্রাণ বাঁচাতে কাস্তে ও বর্শা দিয়ে চিতাবাঘটিকে মেরে ফেলেন বাবুভাই। খবর দেন বন দফতরে।

চিতাবাঘের বারবার আক্রমণের ফলে গুরুতর ভাবে জখম হয়েছিলেন ওই বাবা এবং ছেলে। প্রথমে উনা- র সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। পরে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় একটি বেসরকারি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। চিতাবাঘের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে কাস্তে এবং বর্শা দিয়ে চিতাবাঘটিকে আঘাত করা হয়েছিল, তাও বাজেয়াপ্ত করেন বন দফতরের কর্মীরা। এই ঘটনায় বাবুভাই এবং শার্দুলের বিরুদ্ধে মামলা রুজু করেছে বনবিভাগ। বন্যপ্রাণীকে মেরে ফেলার অভিযোগে মামলা রুজু হয়েছে তাঁদের নামে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget