এক্সপ্লোর

Viral : লিফট খুলতে অল্প দেরি, বাইরে বেরিয়েই রক্ষীকে চড়ের পর চড়...

Gurugram : রক্ষী জানিয়েছেন, লিফটে একজন আটকে থাকায় দ্রুত সেখানে ছুটে যাই। মিনিট ৩-৪এর মধ্যেই তাঁকে লিফট থেকে বাইরে বের করা সম্ভব হয়। যদিও লিফট থেকে বেরিয়েই ওই ব্যক্তি আমাকে মারতে শুরু করেন।

গুরুগ্রাম : লিফট (Lift) নিচে এসে হঠাৎই আটকে গেল কিছুক্ষণ। দরজা না খোলা অবস্থায় কয়েক মুহূর্ত। ছুটে এলেন লিফটম্যান-রক্ষী। কিছুক্ষণের চেষ্টাতেই দরজা খুলতে সক্ষম হলেন তাঁরা। অবশেষে লিফটে অল্প কিছুক্ষণ আটকে থাকার পর বাইরে বেরিয়ে এলেন এক ব্যক্তি। স্বস্তির পরিস্থিতি অবশ্য কিছুক্ষণের মধ্যেই বদলে গেল চরম অস্বস্তিতে। লিফট থেকে বেরিয়ে রক্ষীর দিকে তেড়ে গেলেন এক ব্যক্তি। তারপর কষাতে শুরু করলেন চড়ের পর চড়! ঘটনা গুরুগ্রামের। হাইরাইজ এক অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরাবন্দী (CCTV Camera) হয়েছে চমকে দেওয়ার মতো গোটা ঘটনাক্রম। অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, নীল টি-শার্ট ও শর্টস পরিহিত এক ব্যক্তি লিফট থেকে বেরিয়েই তেড়ে গেলেন রক্ষীর দিকে। ফ্ল্যাটের নিরাপত্তায় থাকা ওই রক্ষী বারবার কাকুতি-মিনতির মতো করে তাঁকে কিছু বোঝানোর চেষ্টা করলেও ওই ব্যক্তি যেন শোনার পাত্রই নন। রাগে এগিয়ে এসে প্রথমে সপাটে বসালেন এক চড়। রক্ষঈ গোটা ঘটনায় থতমত খেয়ে যান। যদিও তিনি সামলে উঠে ফের বোঝানোর চেষ্টা শুরু করেন। কিন্তু বৃথা যায় তাও। বলা ভাল, অভিযুক্ত ব্যক্তির রাগের বহিঃপ্রকাশ যেন আরও বাড়তে থাকে। মুহূর্তে মুহূর্তে ওই রক্ষীকে সপাটে একের পর এক চড় কষাতে থাকেন তিনি।

গুরুগ্রামের হাইরাইজ অ্যাপার্টমেন্ট ক্লোজ নর্থ অ্যাপার্টমেন্টের ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম বরুণ নাথ (৩৯)। পেশায় ব্যবসায়ী। সোমবার ঘটনাটি ঘটেছে। ওই আবাসনের রক্ষী অশোক কুমার সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, লিফটে একজন আটকে থাকায় দ্রুত সেখানে ছুটে যাই। মিনিট ৩-৪এর মধ্যেই তাঁকে লিফট থেকে বাইরে বের করা সম্ভব হয়। যদিও লিফট থেকে বেরিয়েই ওই ব্যক্তি আমাকে মারতে শুরু করেন।

যে ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশে অভিযোগ দ্বারস্থ হয়। অভিযুক্ত ব্যক্তিকে যার পরে গ্রেফতার করে গুরুগ্রামের পুলিশ। পাশাপাশি সামনে আসে গোটা ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ। যে ছবি প্রকাশ হতেই কার্যত আলোড়ন নেটদুনিয়ায়। অনেকেরই সমালোচনা, এ কেমন অসহিষ্ণুতা!

সেরা শিরোনাম

Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget