এক্সপ্লোর

Trending News: অঙ্ক করতে গিয়ে হোঁচট শিক্ষকের, জেলাশাসকের সামনেই বোর্ডে লিখলেন ভুল উত্তর

Viral News: শিশুরা প্রশ্নটির উত্তর দিতে পারেনি। না পেরে শিক্ষিকাকে অঙ্কটি সমাধান করতে বলে পড়ুয়ারা। কিন্তু সেই অঙ্কের সমাধান করতে পারেননি খোদ শিক্ষিকাও।

নয়াদিল্লি: স্কুলে এসেছিলেন জেলা ম্যাজিস্ট্রেট। তখন ক্লাস চলছে। ক্লাস নিচ্ছিলেন এক শিক্ষিকা। আচমকা পরিদর্শন করতে গিয়ে একটি পরীক্ষা নেবেন বলে মনে করেছিলেন জেলা ম্যাজিস্ট্রেট। শেষ পর্যন্ত একটি সহজ অঙ্কের সমাধান করতে দেন তিনি। তা করতে গিয়েই উঠে এল অন্য একটি ছবি। শিশুরা প্রশ্নটির উত্তর দিতে পারেনি। না পেরে শিক্ষিকাকে অঙ্কটি সমাধান করতে বলে পড়ুয়ারা। কিন্তু সেই অঙ্কের সমাধান করতে পারেননি খোদ শিক্ষিকাও। যা দেখে ক্ষুব্ধ জেলা ম্যাজিস্ট্রেট। গোটা ঘটনায় কার্যত বিস্মিত শিক্ষা মহল। ঘটনাটি মধ্যপ্রদেশের (MadhyaPradesh) বালাঘাটের (Balaghat)।   

আচমকা পরিদর্শন:
বালাঘাটের একটি স্কুলে আচমকা পরিদর্শন করেন জেলাশাসক (DM)। সেখানেই এমন ঘটনা ঘটে। জেলাশাসক ড. গিরিশ কুমার মিশ্র হঠাৎ পরিদর্শন করেন ওই এলাকার একটি সরকারি প্রাথমিক স্কুলে। শিশুদের পড়াশোনা কেমন চলছে সেটা দেখাই ছিল তাঁর উদ্দেশ্য। সেই কাজেই একটি ক্লাসে এসে ঢোকেন জেলাশাসক। তখন সেখানে অঙ্ক শেখাচ্ছিলেন শিক্ষিকা। সেই সময় শিশুদের একটি অঙ্ক করতে দেন জেলাশাসক। 

কী অঙ্ক:
একটি ভাগ করতে দিয়েছিলেন জেলাশাসক। ৪৪১-কে ৪ দিয়ে ভাগ করতে বলেছিলেন তিনি। কিন্তু শিশুরা তা করতে পারেনি। তারপরে শ্রেণি শিক্ষিকা সোনা ধুরভে-কে অঙ্কটি করে দেখাতে বলেন পড়ুয়ারা। কিন্তু তিনি তা করতে পারেননি। অঙ্কটি করতে গিয়ে ভুল উত্তর দেন তিনি। যা দেখার পর ক্ষোভ প্রকাশ করেন জেলাশাসক। সূত্রের খবর, শিক্ষিকার সামনেই ক্ষোভ প্রকাশ করেন জেলাশাসক।  এমনকি ওই শিক্ষিকার একটি ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি বন্ধের নির্দেশ দেন তিনি। পাশাপাশি তাঁকে পদ থেকে সরানোর নির্দেশও দেন তিনি।

আরও একটি স্কুলে পরিদর্শন:
একই সঙ্গে মালাজখন্ডে সিএম রাইস স্কুলে পরিদর্শন করেছিলেন জেলাশাসক। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ফ্ল্যাগশিপ প্রকল্প 'সিএম রাইস স্কিম'-এর অধীনে ওই স্কুলটি হয়েছিল। সেখানেও একটি ভাগের অঙ্ক করতে দেন তিনি। এই স্কুলে ৬০২৪-কে ৫ দিয়ে ভাগ করতে বলেছিলেন তিনি। কিন্তু পড়ুয়ারা বলে তারা এত বড় ভাগ করতে পারবে না। তখন সেই স্কুলের এক শিক্ষক দিনেশ্বরী রাহাংডালেকে অঙ্কটি করতে দেওয়া হয়। কিন্তু বোর্ডে অঙ্কটি করে পড়ুয়াদের বোঝানোর সময়ও ভুল করেন তিনি। তা দেখে ক্ষোভে ফেটে পড়েন জেলাশাসক। এরপরেই জেলাশাসক ওই প্রাথমিক শিক্ষককে শো-কজ নোটিশ (Notice) পাঠান।  

আরও পড়ুন:  পানিহাটিতে কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, রাস্তায় বসে বিক্ষোভ শুরু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget