এক্সপ্লোর

IPL 2024: কোচ বাউচারের সঙ্গে বাঁধলেন জুটি, রোহিতের ডেরায় অনুশীলন শুরু ক্যাপ্টেন হার্দিকের

Hardik Pandya Captain: এমনকী হার্দিককে দেখে বিমানবন্দরে রোহিতের নামে স্লোগানও উঠতে দেখা গিয়েছিল। এরইমধ্যে এবার মুম্বই অধিনায়ক হিসেবে ওয়াংখেড়েতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঢোদরার অলরাউন্ডার। 

মুম্বই: আইপিএল শুরুর আগেই বিতর্ক দানা বেঁধেছে মুম্বই শিবিরকে ঘিরে। বিশেষ করে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক বেছে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। দলের সবচেয়ে সফল অধিনায়ককে কেন সরিয়ে দেওয়া হল নেতৃত্ব থেকে, তা নিয়ে মুম্বইয়ের সমর্থকরাই ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকী হার্দিককে (Hardik Pandya) দেখে বিমানবন্দরে রোহিতের নামে স্লোগানও উঠতে দেখা গিয়েছিল। এরইমধ্যে এবার মুম্বই অধিনায়ক হিসেবে ওয়াংখেড়েতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঢোদরার অলরাউন্ডার। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে নতুন জার্সিতে ফটোশ্যুটে দেখা গিয়েছে হার্দিক, ঈশান, সূর্যকুমার, বুমরাদের সঙ্গে রোহিতকেও। মুম্বইয়ের ড্রেসিংরুমে ঢুকে ঠাকুরের ছবিতে মালা দিতেও দেখা যায় হার্দিককে। মার্ক বাউচার নারকেল ফাটিয়ে এবারের মরশুমের প্রস্তুতি শুরু করলেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

আগামী ২৪ মার্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামবে মুম্বই। আমদাবাদের নরেন্দ্র মোদিস স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের ঘরের মাঠে খেলতে নামবে মুম্বই। গত ২ মরশুমে গুজরাত টাইটান্স অধিনায়ক হিসেবেই খেলেছিলেন হার্দিক। অধিনায়ক হিসেবে প্রথম মরশুমেই গুজরাতকে চ্যাম্পিয়নও করেছেন। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরে এসেছেন তিনি। গুজরাত বনাম মুম্বই ম্য়াচে আমদাবাদ স্টেডিয়াম যে হার্দিকের বিরুদ্ধে গলা ফাটাবেন তা কিন্তু বেশ ভালই জানেন ভারতীয় দলের অলরাউন্ডার।

এবারের নিলাম থেকে রোমারিও শেফার্ড, গেরাল্ড কোয়েৎজে, শ্রেয়স গোপাল ও মহম্মদ নবিকে নিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। সূর্যকুমার যাদব রয়েছেন মিডল অর্ডারে। রোহিত শর্মা ও ঈশান কিষাণ ওপেনিংয়ে শুরু করতে পারেন। ডি কক যাওয়ার পর এই কম্বিনেশনই এখন মুম্বই ফ্র্যাঞ্চাইজির জন্য সবচেয়ে উপযোগী। বোলিং ডিপার্টমেন্টে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এবার দেখার আইপিএলের মঞ্চে ফের জ্বলে উঠতে পারেন কি না তিনি। অলরাউন্ডার হিসেবে রয়েছেন টিম ডেভিড। 

সেরা শিরোনাম

Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget