এক্সপ্লোর

Meat Shops Relocation: 'মাংসের দোকান থাকলে ধর্মীয় ভাবাবেগে ধাক্কা, বাড়ছে পথকুকুর',জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বড় পদক্ষেপ

Haridwar Meat Shop : শহরের সমস্ত কাঁচা মাংসের দোকান শহরের বাইরে সরিয়ে দেওয়া  হতে পারে। প্রস্তাব দিয়েছে হরিদ্বার পুর প্রশাসন।

কলকাতা : বাঙালির কাছে দিঘা-পুরী-দার্জিলিংয়ের পরেই হয়ত হরিদ্বার। গঙ্গা আরতি দেখার ভিড় জমানো, পবিত্র নীরে ডুব । আবার সেই হরিদ্বারের খাওয়া - দাওয়া নিয়ে বড় পদক্ষেপ নিচ্ছে সেখানকার প্রশাসন। এমনিতেও হরিদ্বারে হোটেল -রেস্তোরাঁয় আমিষ পদ মেলে না। তবে এবার আরও কড়া প্রশাসন। আগামী অর্ধ কুম্ভ মেলার আগে শহরের সমস্ত কাঁচা মাংসের দোকান শহরের বাইরে সরিয়ে দেওয়া  হতে পারে। প্রস্তাব দিয়েছে হরিদ্বার পুর প্রশাসন।
 
 অবৈধ মাংসের দোকান চালানোর অভিযোগ                  

হরিদ্বারের মেয়র কিরণ জয়সওয়াল সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এই সংক্রান্ত একটি প্রস্তাব ইতিমধ্যেই খসড়া আকারে তৈরি হয়েছে। আগামী ৬ এপ্রিল পুরসভার বোর্ড বৈঠকে সেটি পেশ করা হবে। প্রস্তাব অনুমোদিত হলে শহরের অভ্যন্তরে থাকা সমস্ত কাঁচা মাংসের দোকান সরিয়ে শহরতলির সরাই গ্রামে স্থানান্তর করা হবে। বর্তমানে হরিদ্বার পুরসভার নিয়ম অনুযায়ী, হর কি পৌরি-কে কেন্দ্র করে ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস, মদ এবং ডিম বিক্রি ও  খাওয়া নিষিদ্ধ। তবুও শহরের বিভিন্ন এলাকায় বহু অবৈধ মাংসের দোকান চলছে বলে অভিযোগ। মেয়রের দাবি, পুরসভা মাত্র ২০টি দোকানকে লাইসেন্স দিয়েছে, কিন্তু বাস্তবে তার চেয়ে অনেক বেশি দোকান বেআইনিভাবে ব্যবসা করছে।

হরিদ্বার
হরিদ্বার

পথকুকুরের সমস্যাও বাড়াচ্ছে মাংসের দোকানগুলি 

কিরণ জয়সওয়াল জানান, এই অবৈধ দোকানগুলি শুধু অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছে না, বরং পথকুকুরের সমস্যাও বাড়াচ্ছে। প্রস্তাব পাশ হলে এই ধরনের দোকানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানাও করা হবে।এছাড়াও, শহরের হোটেল ও রাস্তার ধারের খাবারের দোকানগুলিতে রান্না করা মাংস পরিবেশন করা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে। বর্তমানে জ্বালাপুর ও জগজিৎপুর এলাকায় বহু খোলা আকাশের নিচে মাংসের দোকান রয়েছে, যা নিয়ে বিভিন্ন হিন্দু সংগঠন দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছে।

'ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে'

এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন মহন্ত রবীন্দ্র পুরী। তিনি বলেন, অর্ধ কুম্ভ মেলায় কোটি কোটি ভক্ত হরিদ্বারে আসবেন, সেই সময় শহরে মাংস ও মদের দোকান থাকা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে। রাজ্যের মুখ্যসচিব আনন্দ বর্ধন-ও জানিয়েছেন, কুম্ভ মেলার সময় যাতে কোনওভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, তা নিশ্চিত করতে প্রশাসন সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget