এক্সপ্লোর

Haridwar : 'অ-হিন্দু দের প্রবেশ নিষেধ' সাইনবোর্ড পড়ল হরিদ্বারে, কোন কোন এলাকায় লাগু এই নিয়ম?

Haridwar Har Ki Pauri : ১৯১৬ সালের হরিদ্বার পৌরি আইন অনুসারে হর কি পৌরির প্রধান স্নানঘাট এবং আশেপাশের এলাকা ইতিমধ্যেই অ-হিন্দুদের জন্য সীমাবদ্ধ। 

হরিদ্বার : 'অ-হিন্দু দের প্রবেশ নিষেধ' । দিকে দিকে পড়ল সাইন বোর্ড। জায়গাটি সারা ভারতের মানুষের কাছেই অত্যন্ত প্রিয় দর্শনীয় স্থান। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয় সেখানে। মূলত পর্যটন কেন্দ্র হলেও, জায়গাটির সঙ্গে জড়িয়ে হিন্দুর ধর্মের আবেগ। হরিদ্বারের হর কি পৌরি ঘাট ।

হর কি পৌরি মানে ভগবানের পদক্ষেপ। পৌরি কথার অর্থ সিঁড়ি। এই স্থানের সঙ্গে জড়িয়ে নানা বিশ্বাস বা কিংবদন্তি। মনে করা হয়, রাজা বিক্রমাদিত্য তার ভাই ভর্তৃহরির স্মরণে এই ঘাট তৈরি করেছিলেন বলে জানা যায়। বিশ্বাস এখানেই আছে সেই ব্রহ্মকুণ্ড,  যেখানে অমরত্ব লাভের একমাত্র উপায়, অমৃতের ফোঁটা পড়েছিল । এখানেই প্রতি সন্ধেয় জ্বলে হাজার হাজার বাতি। হয় নয়নাভিরাম গঙ্গা আরতি।  কুম্ভ মেলা, অর্ধ কুম্ভ, এবং বৈশাখী উৎসবের মতো বড় ধর্মীয় অনুষ্ঠান হয় এখানে। আগাগোড়া হিন্দু ধর্মের মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকলেও এখানে দেশ-বিদেশ থেকে অন্য ধর্মের মানুষও আসেন। কিন্তু বেশ কিছুদিন ধরেই একাংশ চাইছিলেন, উত্তরাখণ্ডের হরিদ্বার কুম্ভ এলাকাকে শুধু হিন্দুদের এলাকা বলে সীমাবদ্ধ করা হোক। তেমন কিছু ঘোষণা প্রশাসসিক স্তর থেকে না হলেও শুক্রবার হর কি পৌরিতে 'অ-হিন্দু নিষিদ্ধ এলাকা' লেখা সাইনবোর্ড পড়ে গেল। হর কি পৌরি এবং আশেপাশের ঘাটগুলি পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংগঠন গঙ্গা সভা, সেতুর রেলিং এবং স্তম্ভ সহ এলাকার সমস্ত প্রবেশপথে এই সাইনবোর্ডগুলি লাগিয়েছে বলেই খবর। তবে, ১৯১৬ সালের হরিদ্বার পৌরি আইন অনুসারে হর কি পৌরির প্রধান স্নানঘাট এবং আশেপাশের এলাকা ইতিমধ্যেই অ-হিন্দুদের জন্য সীমাবদ্ধ। 

তিন দিন আগে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই সাইনবোর্ডগুলি লাগানো হয়। কারণ দাবি, ওই ভাইরাল ভিডিওয় দেখা যায়, দুই আরবি পোশাক পরা দুই যুবক হর কি পৌরি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তবে পরে জানা যায় যে এই দুই যুবক হিন্দু ছিল এবং তাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিও তৈরি করতে এসেছিল। 

আইন যদি আগেই ছিল, তাহলে হঠাৎ সাইনবোর্ড লাগানোর দরকার কেন হল ! নতুন সাইনবোর্ড স্থাপনের বিষয়ে 'গঙ্গা সভা'র সভাপতি নীতিন গৌতম পিটিআইকে বলেন, "১৯১৬ সালের হরিদ্বার পৌর আইন অনুসারে, হর কি পৌর এলাকায় অ-হিন্দুদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এই সাইনবোর্ডটি এই আইন সম্পর্কে সকলকে অবহিত করার জন্য স্থাপন করা হয়েছে।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
Cockroach Janta Party : রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...
রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget