এক্সপ্লোর

Harischandrapur Panchayat: হরিশ্চন্দ্রপুরের পঞ্চায়েতে তৃণমূলী প্রধানের বিরুদ্ধে অনস্থা দলেরই সদস্যদের

আবার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই সদস্যদের। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

করুণাময় সিংহ, হরিশ্চন্দ্রপুর : আবার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই সদস্যদের। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূলের 10 জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিককে চিঠি দিয়েছেন। এই ঘটনায় প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

গত পঞ্চায়েত নির্বাচনে 18টি আসনের মধ্যে তিনটি আসন পায় তৃণমূল কংগ্রেস, 11টি আসন দখল করে কংগ্রেস, তিনটি আসনে জয়লাভ করে বামেরা। একটি আসনের দখল নেয় বিজেপি। ভোট পর্ব মিটতেই কংগ্রেসের নয় জন, বামেদের দুই জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ওই পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। 

কিন্তু তিন বছরের মধ্যেই দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উন্নয়নের কাজ না করা ও দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা আনলেন দলের সদস্যরা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সোনামণি সাহা। উন্নয়নে কাজ না হওয়ার জন্য দলের সদস্যদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। 

এই ঘটনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। যদিও গোষ্ঠী কোন্দলের বিষয়টি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে জানিয়েছেন তৃণমূল যুবর সভাপতি প্রসেনজিৎ দাস। এদিকে বিষয়টিকে ভাগ বাঁটোয়ারা নিয়ে গন্ডগোল বলে কটাক্ষ করেছে বিজেপি।

সম্প্রতি মালদা জেলারই রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতির বিরুদ্ধে অনাস্থা ঘিরে প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নেতৃত্বের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করে বিডিওর কাছে পদত্যাগপত্র পাঠান পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য। ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে পদত্যাগপত্র পাঠানোর পর বিস্ফোরক অভিযোগ করেন রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সাধন চক্রবর্তী। তাঁর অভিযোগ,  " আস্থা-অনাস্থা ঘিরে জর্জরিত পঞ্চায়েত সমিতির সমস্ত কাজকর্ম। মানুষ আমাকে নির্বাচিত করেছিলেন উন্নয়নের জন্য। উন্নয়ন করতে পারিনি। বিগত তিন বছর ধরে উন্নয়নের কাজ বন্ধ। শুধু রাবার স্ট্যাম্প হয়ে বসে আছি। মানুষের কোনও কাজ করতে পারেনি। তাই সদস্য পদ থেকে পদত্যাগ করেছি।" 

গোষ্ঠী কোন্দলের কথা কার্যত স্বীকার করে নেয় জেলা নেতৃত্ব। একইসঙ্গে দ্রুত সমস্যার সমাধান হবে বলে দাবি  করেন জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর হেমন্ত শর্মা।  তাঁর এই দাবিকে কটাক্ষ করে বিজেপি। যদিও জেলায় ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দলের বিষয়টি প্রকাশ্যে চলে এল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget