এক্সপ্লোর

Harvard University: বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা ভালভাবে নিল না হাভার্ড, ট্রাম্প সরকারের বিরুদ্ধে মামলা দায়ের

Harvard Sues Trump Administration: শুক্রবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অ্যালান এম গার্বার জানান, 'সরকারের এই পদক্ষেপ সম্পূর্ণ অযৌক্তিক এবং বেআইনি।'

Harvard University Sues Trump Govt: বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এই সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এবার সরাসরি মামলা দায়ের করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়েছে।

বিশ্বের অন্যতম বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের অভিযোগ যে বৃহস্পতিবার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম থেকে এটি বাদ দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অবৈধ। এমনকী এও জানানো হয়েছে, 'হার্ভার্ড তার সংশোধনী অধিকার প্রয়োগ করে হার্ভার্ডের শাসনব্যবস্থা পাঠক্রম এবং তাঁর অনুষদ ও শিক্ষার্থীদের মতাদর্শ নিয়ন্ত্রণ নিয়ে সরকার দাবি প্রত্যাখ্যান করেছে। আর তাই প্রতিশোধ হিসেবে সরকারের তরফে সর্বশেষ এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।  

শুক্রবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অ্যালান এম গার্বার জানান, 'সরকারের এই পদক্ষেপ সম্পূর্ণ অযৌক্তিক এবং বেআইনি।' আর তাই ট্রাম্প সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আদালতে আইনি আবেদন জমা করেছে হার্ভার্ড। কয়েকদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আর কোনও বিদেশি পড়ুয়া ভর্তি হতে পারবেন না এবং বর্তমানে যে সমস্ত পড়ুয়া সেখানে পড়াশোনা করছেন, তাদেরকেও দ্রুত অন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিত করতে হবে। এমনকী সেই পড়ুয়াদের ভিসা বাতিলের হুমকিও দেন ট্রাম্প। বস্টনের ফেডারেল আদালতে হার্ভার্ড জানিয়েছে যে এই সিদ্ধান্তের জেরে ক্ষতিগ্রস্ত হতে পারেন ৭ হাজার ভিসাধারক পড়ুয়া।

ট্রাম্প প্রশাসনের তরফে হার্ভার্ডের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, বিদেশি পড়ুয়াদের ভর্তির মাধ্যমে হার্ভার্ডের ক্যাম্পাস আমেরিকা-বিরোধী, সন্ত্রাসবাদের মদতকারীদের জায়গা হয়ে উঠছে যার কারণে ক্যাম্পাসের ইহুদি পড়ুয়াদের উপর ঝুঁকি বাড়ছে। ২০২৪ সালে এই প্রতিষ্ঠান থেকে চিনা আধাসামরিক বাহিনীর একটি দলকে প্রশিক্ষণ দেওয়ার সূত্রে হার্ভার্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে এই প্রতিষ্ঠানের সঙ্গে চিনের কমিউনিস্ট পার্টির প্রত্যক্ষ যোগাযোগ আছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে হার্ভার্ডে প্রায় ৬৮০০ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন যা এই বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যার ২৭ শতাংশ। পরিসংখ্যান অনুসারে ১০০টিরও বেশি দেশ থেকে এই প্রতিষ্ঠানে পড়তে আসেন পড়ুয়ারা।   

তবে হার্ভার্ডকে বেশ কিছু শর্ত দিয়েছে ট্রাম্প সরকার। একটি নির্দেশিকায় বলা হয়েছে যে যদি প্রতিষ্ঠান ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত বিদেশি পড়ুয়াদের প্রয়োজনীয় তথ্য সরকারকে দেয় তাহলে তারা আবার আগামী শিক্ষাবর্ষে বিদেশি পড়ুয়াদের ভর্তি নিতে পারবে। আর আমেরিকার নিরাপত্তা সচিব ক্রিস্টিম নোয়াম বিশ্ববিদ্যালয়কে একটি চিঠিতে জানিয়েছিলেন যে এই তথ্য দিলে পড়ুয়াদের কেউ সহিংসতা, কিংবা বিক্ষোভে জড়িয়ে পড়তে পারে যা প্রতিষ্ঠানের পক্ষে ঝুঁকির কারণ হয়ে উঠবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget