এক্সপ্লোর

India-Pakistan Tension: টাকা বিলিয়ে তরুণদের হাত করছে ISI? পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার কলেজ পড়ুয়া

India-Pakistan Conflict: হরিয়ানার কৈথল থেকে ২৫ বছর বয়সি কলেজ পড়ুয়া, দেবেন্দ্র সিংহ ঢিলোঁকে গ্রেফতার করা হয়েছে।

চণ্ডীগড়: পাকিস্তানকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে গ্রেফতার হরিয়ানার কলেজ পড়ুয়া। সোস্য়াল মিডিয়ায় পিস্তল ও বন্দুকের ছবি আপলোড করায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। কিন্তু জিজ্ঞাসাবাদে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে ভারতের গোপন ও স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছিলেন ওই তরুণ। বিনিময়ে তিনি মোটা টাকা পেয়েছিলেন বলেও দাবি তদন্তকারীদের। পাকিস্তানকে তথ্য সরবরাহ করার অভিযোগে এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় গ্রেফতারির খবর সামনে এল। (India-Pakistan Tension)

হরিয়ানার কৈথল থেকে ২৫ বছর বয়সি কলেজ পড়ুয়া, দেবেন্দ্র সিংহ ঢিলোঁকে গ্রেফতার করা হয়েছে। পটিয়ালা খালসা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পাঠরত ওই পড়ুয়া। সম্প্রতি ফেসবুকে তিনি পিস্তল ও বন্দুকের ছবি আপলোড করেছিলেন, যার জেরে গত ১২ মে তাঁকে গ্রেফতার পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য় উঠে এসেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (India-Pakistan Conflict)

তদন্তকারীরা জানতে পেরেছেন, গত বছর নভেম্বর মাসে কর্তারপুর করিডর দিয়ে পাকিস্তান গিয়েছিলেন ওই তরুণ। সেখানে পাকিস্তানের ISI এজেন্টদের সঙ্গে সাক্ষাৎ হয়। ISI এজেন্টদের হাতে গোপন ও স্পর্শকাতর তথ্য তুলে দেন তিনি। ঢিলোঁকে নিজেদের বাগে আনতে ISI প্রচুর টাকাও খরচ করে বলে জানা গিয়েছে। কৈথলের পুলিশ সুপার আস্থা মোদি জানিয়েছেন, স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্র দেবেন্দ্র। ISI-কে তিনি পটিয়ালা মিলিটারি ক্যান্টনমেন্টের ছবিও পাঠিয়েছিলেন।

দেবেন্দ্রর ফোনটি বাজেয়াপ্ত করে ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, পাকিস্তান থেকে ফিরে আসার পরও ISI এজেন্টদের সঙ্গে যোগাযোগ ছিল দেবেন্দ্রর। দেবেন্দ্র সেই কথা স্বীকারও করে নিয়েছেন বলে দাবি করেছেব তদন্তকারীরা। 

এর আগে, ২৪ বছর বয়সি নৌমান ইলাহি নামের এক তরুণকে পানিপথ থেকে গ্রেফতার করা হয়। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই তরুণ হরিয়ানায় নিরাপত্তারক্ষীর চাকরি করছিলেন। তদন্তকারীদের দাবি, পাকিস্তানকে গোপন তথ্য পাচার করে জামাইবাবু এবং এক গাড়ির চালকের অ্যাকাউন্টে টাকা নিতেন নৌমান। পঞ্জাব পুলিশও গত সপ্তাহে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করে। দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কর্মরত এক আধিকারিকের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল, পাকিস্তানের হয়ে তাঁরা চরবৃত্তি করছিলেন বলে অভিযোগ। পর পর এমন ঘটনায় সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget