এক্সপ্লোর

Haryana Election Results: ভোটগণনা নিয়ে গুরুতর অভিযোগ, হরিয়ানায় ভোটের ফল মানছে না কংগ্রেস, বলল, 'এখানেই শেষ নয়'

Haryana Assembly Election Results 2024: মঙ্গলবার হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে।

চণ্ডীগড়: ভোটগণনার প্রক্রিয়া হঠাৎ করে শ্লথ হওয়া নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে ইতিমধ্যেই। এবার কংগ্রেস জানিয়ে দিল, হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল মানছে না তারা। ভোটযন্ত্র EVM-এ বিকৃতি ঘটানোর পাশাপাশি, রাজনৈতিক স্বার্থে BJP জনাদেশ বদলে দিয়েছে বসে অভিযোগ করছে তারা।  গণনাপ্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে বলেও জানিয়েছে তারা। (Haryana Election Results)

মঙ্গলবার হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। সন্ধে ৭টা পর্যন্ত যে হিসেব মিলেছে, সেই অনুযায়ী, বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৪৮টিতে এগিয়ে রয়েছে BJP, ৩৭টিতে এগিয়ে কংগ্রেস। কিন্তু এই ফলাফল মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ বলেন, "গোটা বিকেল নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ ছিল আমার। প্রথমে আমি চিঠি দিয়েছিলাম, পরে ওদের উত্তরের পাল্টা চিঠিও দিয়েছি। ভোটগণনার প্রক্রিয়া, EVM-এর সমস্যা নিয়ে কমপক্ষে তিন জেলা থেকে গুরুতর অভিযোগ সামনে এসেছে। হরিয়ানায় দলীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। সমস্ত অভিযোগ একত্রিত করা হচ্ছে, যা কমিশনের কাছে তুলে ধরা হবে।" (Haryana Assembly Election Results 2024)

হরিয়ানার এই ফলাফল একেবারে অপ্রত্যাশিত এবং যাবতীয় হিসেব-নিকেশের পরিপন্থী বলে দাবি করেন জয়রাম।  তাঁর কথায়, "এই ফলাফল বাস্তব পরিস্থিতির একেবারে উল্টো। মানুষের ইচ্ছা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এটা তার জয়। পরিবর্তনের জন্য ভোট দিয়েছিলেন হরিয়ানার মানুষ। আজ যে ফল প্রকাশ করা হয়েছে, তা মেনে নেওয়া অসম্ভব।" 

হরিয়ানায় কংগ্রেস হারেনি, কংগ্রেসকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে বলেও দাবি করেন জয়রাম। তাঁর বক্তব্য, "দেওয়াললিখন একেবারে স্পষ্ট ছিল। কিছু মানুষ আছেন, যাঁরা দেওয়াললিখন মুছে অন্য কিছু লেখে দেন। এক্ষেত্রে ভোটযন্ত্রের হিসেব পাল্টে দেওয়া হয়েছে। আমরা সব অভিযোগ জমা করছি। সকলেই জানতেন, হরিয়ানায় কংগ্রেস হেসেখেলে জিতবে। কংগ্রেস নির্বাচনে হারেনি, কংগ্রেসকে ফন্দি করে হারানো হয়েছে। হরিয়ানার এই ফলাফল কিন্তু শেষ নয়!"

হরিয়ানায় ভোটগণনার প্রক্রিয়া নিয়েও এদিন নির্বাচন কমিশনে অভিযোগ জানায় কংগ্রেস। তাদের দাবি , সকাল ৯টা থেকে ১১টার মধ্যে হঠাৎই গণনার গতি শ্লথ হয়ে যায়। কেন, কী বৃত্তান্ত কিছুই জানানো হয়নি। এতে গোটা প্রক্রিয়াই দুর্বল হয়ে যায়। সেই ফাঁকে সোশ্যাল মিডিয়ায় এমন প্রচার শুরু হয়ে যায়, যা গণনাপ্রক্রিয়াকে প্রভাবিত করে। যদিও কমিশন এই অভিযোগ অস্বীকার করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget