এক্সপ্লোর

‘ভাল করে খেয়েছ তো? নাও থ্যাঙ্ক আ ফার্মার,’ কৃষক আন্দোলনকে সমর্থন টলিউডের

এবার কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুললেন টলিউড অভিনেতা সৌরভ দাস। সোশ্যাল মিডিয়ায়, ‘মন্টু পাইলট’-র অভিনেতা সৌরভ দাস ইনস্টাগ্রামে ভিডিও স্টোরি পোস্ট করে মনে করিয়ে দিলেন আমাদের জীবনে কৃষকদের অবদানের কথা।

কলকাতা: ৩ কৃষি আইন। আর এই ৩ আইনের জেরে বদলে গিয়েছে দেশের চিত্র। কৃষক আন্দোলনের জেরে উত্তাল সারা দেশ। আবহাওয়ার পারদ যত নামছে, ততই চড়ছে আন্দোলনের উত্তাপ। রাজধানীর বুকে আন্দোলন করছেন হাজার হাজার কৃষক। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করছেন দেশ বিদেশে রাষ্ট্রনেতা থেকে অভিনেতা অভিনেত্রীরা। এবার কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুললেন টলিউড অভিনেতা সৌরভ দাস। সোশ্যাল মিডিয়ায়, ‘মন্টু পাইলট’-র অভিনেতা সৌরভ দাস ইনস্টাগ্রামে ভিডিও স্টোরি পোস্ট করে মনে করিয়ে দিলেন আমাদের জীবনে কৃষকদের অবদানের কথা। স্পষ্ট করে বললেন, কৃষকদের জন্যই দুবেলা মুখে ভাত তুলতে পারি আমরা। আর তার জন্য কৃষকদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং ধন্যবাদ জানানো উচিত তাও বলেছেন তিনি। ভিডিও স্টোরিতে তিনি বলেছেন,  ‘গতকাল রাত্রে ডিনার করেছ? ভাল করে খেয়েছ তো? নাও থ্যাঙ্ক আ ফার্মার।’ এর আগে অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীও কৃষক আন্দোলনের ছবি পোস্ট করে বুঝিয়েছিলেন তিনি কৃষকদের সঙ্গে আছেন। তৃণমূল সাংসদ সোচ্চার হয়েছিলেন কেন্দ্রীয় সরকারের আইনোর বিরুদ্ধে। একইভাবে কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ফেসবুকে পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। সোমবার সিঙ্গুরে শ্যুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। মাঠে একদল কৃষক রমণীর সঙ্গে দেখা করলেন তিনি।  শুধু তাই নয়, মাঠে গিয়ে তাঁদের সঙ্গে ধান ঝাড়েন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্যালুট জানিয়েছেন অভিনেত্রী। আবার মঙ্গলবার কৃষকদের ডাকা ধর্মঘটকে সমর্থন করেছেন তিনি। আমি ভারতীয় কৃষকদের সঙ্গে আছি পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন। আর এইভাবেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সায়নী ঘোষ। উল্লেখ্য, এর আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন পঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোশাঞ্জ। বলিউডের একাধিক তারকা কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছেন। এবার কৃষকদের পাশে দাঁড়ালেন টলি তারকারা। সমর্থন জানিয়ে একের পর এক পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। ৩ আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি। এদিকে আন্দোলনের চাপে পড়ে এদিন সন্ধে নাগাদ কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিলবে কি সমাধান সূত্র? সেই দিকেই তাকিয়ে গোটা দেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget