এক্সপ্লোর

Delhi Election: মুখ্যমন্ত্রী-মুখ না থাকা থেকে শাহিনবাগ—বিজেপির হারের সম্ভাব্য কয়েকটি কারণ দেখে নিন

লোকসভা নির্বাচনের সাফল্যের রেশ কয়েক মাস বাদে ধরে রাখতে পারল না কেন্দ্রের শাসক দল।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদি, অমিত শাহ পুরোদমে প্রচারে নামলেও ২০১৯ এর লোকসভা ভোটে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রের সাতটিই ঝুলিতে পোরা বিজেপি বিধানসভা ভোটে মসনদ দখল করতে পারল না। লোকসভা নির্বাচনের সাফল্যের রেশ কয়েক মাস বাদে ধরে রাখতে পারল না কেন্দ্রের শাসক দল। সম্ভাব্য কী কী কারণে তারা আপের কাছে হারতে পারে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। সংক্ষেপে দেখে নেওয়া যাক, কারণগুলি কী কী। ১. দিল্লিতে বিজেপির প্রচারের সিংহভাগ জুড়ে ছিল জাতীয় সুরক্ষা, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) প্রসঙ্গ। কিন্তু আমআদমি পার্টি (আপ) গুরুত্ব দিয়েছে স্থানীয় বিভিন্ন ইস্যুর ওপর, যেগুলির মধ্যে ছিল বিনামূল্য়ে ইলেকট্রিসিটি, জল পরিষেবা ও দিল্লির সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নত করা। ভোটের ফলে স্পষ্ট, ছোট ছোট স্থানীয় ইস্যুগুলিই বেশি গুরুত্ব পেয়েছে মানুষের কাছে। বিজেপির বোঝা উচিত, এমন কিছু প্রচারে তুলে আনা উচিত নয়, সাধারণ ভোটারের কাছে যার তাত্পর্য্য নেই,যারা চায়, তাদের দৈনন্দিন জীবনযাত্রার মায়ন উন্নত করার জন্য নীতি তৈরি করে সফল রূপায়ণ ঘটানো হোক। ২. মুখ্যমন্ত্রী পদে কোনও মুখ না থাকা বিজেপিকে সমস্যায় ফেলেছে। কেজরিবালের বিকল্প হিসাবে মুখ্যমন্ত্রী পদে কাউকে তুলে ধরতে পারেনি বিজেপি। তারা মুখ্যমন্ত্রী মুখ হিসাবে কাউকে প্রজেক্ট করতে না পারায় প্রচারে তার ফায়দা তুলেছে আপ। প্রার্থীদের তুলনায় বিজেপি দল হিসাবে নিজের ইমেজে বেশি ভরসা করেছে। কিন্তু এই কৌশল কাজে আসেনি। আপ 'কেজরিবাল বনাম কে?' শিরোনামে যে প্রচার চালিয়েছে, তাতে কেজরিবাল সরাসরি বলেছেন, বিজেপিকে বলছি, তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম জানাক, যার সঙ্গে যে কোনও জায়গায় বসে বিতর্ক করতে তৈরি আমি। সব টিভি চ্যানেলের সামনে পাবলিক ডিবেট হোক। বিজেপি জবাবে কিছু করতে পারেনি। মোদি-হাওয়াই তাদের ভোট বৈতরণী উতরে দেবে বলে বিশ্বাস করেছে বিজেপি। ৩. স্থানীয় স্তরে কোনও জনপ্রিয় মুখ না থাকার ফলে বিজেপিকে অতিরিক্ত ভরসা করতে হয়েছে মোদি-শাহ জুটির ওপর। কিন্তু এতে ভাল বার্তা যায়নি ভোটারদের কাছ। আপের একাধিক পরিচিত মুখ থাকায় সুবিধা হয়েছে। বিজেপির ক্ষমতার কাঠামো বিন্যাস স্থানীয় নেতাদের বেশি প্রভাবশালী হয়ে উঠতে দেয়নি। এরপর থেকে বিজেপিকে দলের শীর্ষ নেতৃত্বের হাতে খুব বেশি ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া আটকাতে স্থানীয় ও রাজ্যস্তরের নেতাদের মধ্যে যথাযথ ক্ষমতা বন্টনের সিস্টেম তৈরি করতে হবে। ৪. এবারের ভোটের ফলে স্পষ্ট, বিজেপির জাতীয়তাবাদের অস্ত্রে মরচে ধরে গিয়েছে তাকে বারবার ব্যবহার করায়। বিজেপির যাবতীয় নীতিতে একমাত্র জোর দেওয়া হয়েছে হিন্দুত্বে, উগ্র জাতীয়তাবাদী আখ্যানে, যা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছেন ভোটাররা। ফলে মানুষের মনে বিজেপির হিন্দুত্ব-নির্ভর প্রচার দাগ কাটতে পারেনি। মানুষ দেখেছেন, তাঁদের দৈনন্দিন মৌলিক সমস্যাগুলির দিকে নজর নেই বিজেপির। ৫. শাহিনবাগের সিএএ-এনআরসি বিরোধী অবস্থান বিক্ষোভের ইস্যুতে বিজেপির প্রচার গ্রহণ করেনি ভোটাররা। বিজেপি শাহিনবাগ ইস্যু তুলে ধর্মীয় মেরুকরণের জোর চেষ্টা করে। অনুরাগ ঠাকুরের গোলি মারো হুমকি থেকে শুরু করে অমিত শাহের ‘এমন জোরে ইভিএমে বোতাম টিপুন যাতে শাহিনবাগে কারেন্ট লাগে’ মন্তব্যের উদ্দেশ্য ছিল মেরুকরণ ঘটানো। কিন্তু শেষ পর্যন্ত সেই কৌশল সফল হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget