এক্সপ্লোর

Himachal Pradesh Cloudburst: মেঘ ভাঙা বৃষ্টি গ্রাসে হিমাচল, বাড়ছে মৃত্যু, নিখোঁজ বহু, এ কী চেহারা সিমলার !

Cloudburst In Shimla: এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে বহু বহু মানুষ নিখোজ ! শুক্রবার রাজ্যের ছয়টি জেলায় আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে।


সিমলা : প্রকৃতি দেখাচ্ছে ধ্বংসলীলা। সারা দেশ ব্যাপী যেন দক্ষ-যজ্ঞ। রেহাই পায়নি 'ভগবানের আপন দেশ' কেরল। বৃষ্টি-বিপর্যস্ত হিমাচল প্রদেশের সিমলা ও মান্ডি। বাঙালির প্রিয় ভ্রমণ ডেস্টিনেশন সিমলা বিপর্যস্ত। হিমাচল সরকার সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে বহু বহু মানুষ নিখোজ ! শুক্রবার রাজ্যের ছয়টি জেলায় আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে। আইএমডির বিবৃতি বলছে,এই ঝুঁকিপূর্ণ জেলাগুলি হল কাংড়া, কুল্লু, মান্ডি, সিমলা, চাম্বা এবং সিরমাউর।

বুধবার থেকে মেঘভাঙা বৃষ্টি তছনছ করেছে হিমাচলপ্রদেশ। বুধবার রাত থেকে হিমাচলপ্রদেশের মান্ডিতে শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি। জলের তোড়ে ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম। ঘুমের মধ্যেই তলিয়ে মৃত্যু হয়।  বৃহস্পতিবার ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মান্ডির চৌহার উপত্যকা। বেশ কয়েকটি বাড়ি ও বহু গাড়ি ভেসে যায় সেখানে।  ঘুমের মধ্যেই তলিয়ে যান অনেকে।  হিমাচলপ্রদেশ সরকার সূত্রে খবর, এখনও পর্যন্ত কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে।  ৪৯ জন নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে, আশঙ্কা বাসিন্দাদের। 

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। উদ্ধার ও ত্রাণকাজ চলছে। বিভিন্ন জায়গায় আটকে থাকা বাসিন্দা ও পর্যটকদের উদ্ধার করাই প্রথম লক্ষ্য। পর্যটকদের অনুরোধ করা হচ্ছে ছবি তোলার জন্য নদী ও ঝরনার কাছাকাছি না যেতে।   

আরও পড়ুন

রাস্তা ভেঙে তছনছ, ধ্বংসলীলা কালিম্পংয়ে, বন্ধ সিকিম যাওয়ার রাস্তা, পরিস্থিতি ভয়ঙ্কর

প্রতি বছর এই সময়টাতেই এই মেঘ ভাঙা বৃষ্টি হয়  হিমাচলে। গত বছরও এমন বৃষ্টির দাপটেই ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল বিঘের পর বিঘে কৃষিজমি! জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল গ্রামের পর গ্রাম। প্রতি বর্ষাতেই প্রকৃতির রুদ্ররোষের ভয়াবহ ছবি ধরা পড়ে হিমাচলপ্রদেশের মান্ডি জেলায়। 

অন্যদিকে, ভয়ঙ্কার বিপর্যয়ের ছবি উত্তরাখণ্ডেও। বুধবার রাতে মেঘভাঙা বৃষ্টি হয় কেদারনাথ, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড সহ বিভিন্ন জায়গায়।  যার জেরে ভয়ঙ্কর হয়ে উঠেছে সব নদী। ভেসে গিয়েছে ঘর-বাড়ি-রাস্তাঘাট। রুদ্রপ্রয়াগে আটকে পড়েছেন বেশ কয়েকশো জন। তাঁদের উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকাজে হেলিকপ্টার নামিয়েছে বায়ুসেনা। 

অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলেও।  উত্তরবঙ্গে ধসের জেরে কালিম্পঙে ফের অবরুদ্ধ জাতীয় সড়ক। ভারী বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নতুন করে ধস নেমেছে কালিম্পঙে। তার জেরে ২৯ মাইল এলাকার রাস্তা পুরোপুরি বন্ধ। কালিম্পং-শিলিগুড়ি রুটে ব্যাহত হচ্ছে যান চলাচল। সিকিম যাওয়ারও লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে লাভা এবং পনবু হয়ে ঘুরপথে চলছে যাতায়াত। 

 

 

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget