এক্সপ্লোর

Himachal Landslide: লাগাতার ভারী বর্ষণে ধস, হড়পা বান, মেঘভাঙা বৃ্ষ্টিও, প্রায় ১০০০০ কোটির ক্ষয়ক্ষতি, একসপ্তাহে হিমাচলে মৃত ৬০

Himachal Rainfall: গত সপ্তাহ থেকে একনাগাড়ে ভারী বৃষ্টি হয়ে চলেছে হিমাচল প্রদেশে।

শিমলা: ছবির মতো সাজানো রাজ্য আবারও বিপর্যয়ের মুখোমুখি। একটানা ভারী বৃষ্টিতে বিপর্যয়। জায়গায় জায়গায় নেমেছে ধস, হড়পা বানের প্রকোপও রয়েছে। তাতে এক সপ্তাহেই কমপক্ষে ৬০ জনের প্রাণহানি হয়েছে। ক্ষয়ক্ষতিও হয়েছে বিপুল। এই ক্ষয়ক্ষতির ধাক্কা সামলে উঠতে অন্তত একটি বছর সময় লাগবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু।

গত সপ্তাহ থেকে একনাগাড়ে ভারী বৃষ্টি হয়ে চলেছে হিমাচল প্রদেশে। পাহাড়ি এলাকায় এমন একটানা ভারী বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে। রাজ্যের রাজধানী শিমলার একাধিক জেলাতেই ধস নেমেছে জায়গায় জায়গায়। সামার হিল, কৃষ্ণনগর, ফগলিতে ধসে মারা গিয়েছেন প্রায় ১২ জন।  বুধবার সকালেই সামার হিলে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কালকা-শিমলা রেল রুটে মাটি ধসে গিয়ে শূন্যে ঝুলতে দেখা গিয়েছে লোহার রেললাইনকে।

হিমাচল সরকারের এক আধিকারিক জানিয়েছেন, সামার হিল থেকে মোট ১৩ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। ফগলি থেকে উদ্ধার হয়েছে পাঁচ জনের দেহ।  কৃষ্ণনগর থেকে দু'জনের দেহ উদ্ধার করা গিয়েছে এ ছাড়াও একটি মন্দির ভেঙে পড়েছে। তার ধ্বসস্তূপের নীচেও দেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

এর পাশাপাশি, মঙ্গলবার বিকেলে শিমলার প্রাণকেন্দ্র, কৃষ্ণনগরে হড়পা বানে ভেসে গিয়েছে কমপক্ষে আটটি বাড়ি।  তাতে দু'জনের মৃত্যু হয়েছে। ওই এলাকার একাধিক বাড়ি খালি করে দিয়েছে প্রশাসন। সোলানে আবার মেঘভাঙা বৃষ্টিতে সাত জনের মৃত্যু হয়েছে সোমবার। নদীর তীরবর্তী এলাকা থেকে ৮০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। ক্যাংরা-সহ অপেক্ষাকৃত নীচু এলাকাগুলিতে এখনও উদ্ধারকার্য চলছে।

হিমাচল প্রশাসনের পরিসংখ্য়ান অনুযায়ী, এক সপ্তাহে কমপক্ষে ৬০ জন মারা গিয়েছেন রাজ্যে। জায়গায় জায়গায় জল জমে রয়েছে। বৃষ্টিতে কমপক্ষে ১০ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখু। রাস্তাঘাট, জলবিদ্যুৎ কেন্দ্রগুলি মেরামত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে এক বছর লাগবে বলে জানিয়েছেন তিনি। যুদ্ধকালীন পরিস্থিতি কাজ চলবে বলে আশ্বাসও দিয়েছেন।

মুখ্যমন্ত্রী সুখু জানিয়েছেন, এখন থেকেই পরিস্থিতি স্বাভাবিক করে তোলার লক্ষ্যে নেমে পড়েছে তাঁর সরকার। আগামী চার বছরের মধ্যে রাজ্যকে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়েছেন তাঁরা। আগামী ১০ বছরের মধ্যে দেশের সবচেয়ে সমৃদ্ধশালী রাজ্যে পরিণত করবেন হিমাচল প্রদেশকে।  কিন্তু আপাতত এই ধাক্কা কাটিয়ে ওঠা জরুরি। তাতে অন্তত একবছর সময় অতিবাহিত হবে।

এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে আগামী ১৯ অগাস্ট পর্যন্ত হিমাচলের স্কুল এবং কলেজগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিমাচলপ্রদেশ ইউনিভার্সিটিও আপাতত পঠনপাঠন বন্ধ রেখেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু'টি দল পৌঁছেছে সেখানে। একটি গিয়েছি শিমলায়, অন্যটি ক্যাংরায়। এর পাশাপাশি  বায়ুসেনা, সেনা এবং ইন্দো-তিব্বত সীমা পুলিশও উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। ধসের জেরে কমপক্ষে ৮০০ রাস্তা এখনও রয়েছে। পড়শি রাজ্য উত্তরাখণ্ডের পরিস্থিতিতিও বিপজ্জনক। চলতি বছরে, ভারী বর্ষণে বার বার বিপর্যয় নেমে এসেছে এই দুই রাজ্যে। তবে এখনই মুক্তি নেই, আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বার বার  যেভাবে বিপর্যয় নেমে আসছে, তাতে হিমাচলকে বিপর্যয় প্রবণ রাজ্য হিসেবে চিহ্নিত করতে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget