এক্সপ্লোর

Himachal Pradesh Rain: বিধ্বস্ত হিমাচলে মৃত ৮১, প্রাণহানি বাড়ছে উত্তরাখণ্ডেও, বানভাসি হওয়ার উপক্রম পঞ্জাব

Himachal Disaster: গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে হিমাচল প্রদেশে।

শিমলা: একনাগাড়ে ভারী বৃষ্টি হয়েই চলেছে। তাতে পরিস্থিতি আরও সঙ্কটজনক হিমাচলপ্রদেশে। বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা যেখানে ৭১ ছিল, বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ৮১। তবে যেভাবে জায়গায় জায়গায় ধস নেমেছে, হড়পা বানের তোড়ে ভেসে গিয়েছে বাড়িঘর, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ধস এবং ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া মানুষজনকে উদ্ধারের কাজ চলছে এখনও। (Himachal Pradesh Rain)

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে হিমাচল প্রদেশে। তাতে কার্যত ওলটপালট হয়ে গিয়েছে গোটা রাজ্য।  ধসে চাপা পড়ে, বাড়ি ভেঙে পড়ে, মেঘভাঙা বৃষ্টিতে বুধবার পর্যন্ত ৭১ জনের মৃত্যুর খবর মিলেছিল। বৃহস্পতিবার তা বেড়ে ৮১ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ১৩ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে। দেহ উদ্ধার করা গিয়েছে ৫৭ জনের। (Himachal Disaster)

তবে এখই এই পরিস্থিতি থেকে মুক্তি নেই বলে মনে করা হচ্ছে। কারণ আগামী কয়েক দিনও হিমাচলে বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সবমিলিয়ে এ বছরই ভারী বর্ষণে হিমাচলে এখনও পর্যন্ত ২১৪ জন মারা গিয়েছেন। খোঁজ মেলেনি ৩৮ জনের। জুন মাসের শেষ দিক থেকে গত ৫৪ দিনে ৭৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে হিমাচলে। অন্যান্য বছর ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাধারণত ৭৩০ মিলিমিটার বৃষ্টি হয়। গত ৫০ বছরে রাজ্যে এত বৃষ্টি হয়নি। 

আরও পড়ুন: Ladakh BJP: বৌদ্ধ কন্যার সঙ্গে পলায়ন, বিয়ে ছেলের, বাবাকে দল থেকে বহিষ্কার করল বিজেপি

রাজ্য়ের যে অঞ্চলগুলি সবচেয়ে বিপর্যস্ত, তার মধ্যে রয়েছে শিমলার সামার হিল, ফগলি, কৃষ্ণনগর। প্রবল বৃষ্টিতে একাধিক এলাকা ধসে গিয়েছে। উদ্ধারকার্য চলছে সেখানে। সামার হিল থেকে বৃহস্পতিবার একজনের দেহ উদ্ধার হয়েছে। একই পরিস্থিতি পড়শি রাজ্য উত্তরাখণ্ডেরও। সেখানেও ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হয়ে চলেছে। উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

এই দুই রাজ্যের পাশাপাশি, পঞ্জাবেও প্রকোপ বাড়ছে ভারী বর্ষণের। হোশিয়ারপুর, গুরদাসপুর, রূপনগর জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। পং এবং ভাখরা বাঁধ থেকে জল ছাড়ার পর পরিস্থিতি আরও ভাল আকার ধারণ করেছে। পঞ্জাব সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে। এই মুহূর্তে ভাখরা বাঁধে জলস্তর ১৬৭৭ এবং পং বাঁধের জরস্তর ১৩৯৮ ফুটে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget