এক্সপ্লোর

Himachal Pradesh Snowfall: কোথায় দহন, কোথায় গরম? তুষারপাত ও বৃষ্টিতে ১০০-র বেশি রাস্তা বন্ধ হিমাচলে

Himachal Pradesh Rains: ভারী তুষারপাত এবং বৃষ্টির জেরে হিমাচলের বিস্তীর্ণ এলাকা অবরুদ্ধ হয়ে পড়েছে।

নয়াদিল্লি: তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত বাংলা-সহ একাধিক রাজ্যের। কিন্তু খানিকটা উপরে গেলেই একেবারে ভিন্ন পরিস্থিতি। এপ্রিলের শেষেও লাগাতার তুষারপাত হয়ে চলেছে হিমাচল প্রদেশে। ভারী তুষারপাতের জেরে শনিবার রাতে হিমাচলের ১০৪টি রাস্তা একেবারে বন্ধ হয়ে যায়। তুষারপাতের দোসর আবার বৃষ্টিপাতও। সেখানে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। (Himachal Pradesh Snowfall)

ভারী তুষারপাত এবং বৃষ্টির জেরে হিমাচলের বিস্তীর্ণ এলাকা অবরুদ্ধ হয়ে পড়েছে। লাহৌল এবং স্পীতি মিলিয়েই প্রায় ৯০টি রাস্তা বন্ধ হলে জানা গিয়েছে। কুলুকে তিনটি রাস্তা হন্ধ হয়ে রয়েছে। চাম্বা এবং কাংরাতেও বন্ধ রাস্তা। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে গিয়েছে। কাংরায় জলের তোড়ে ভেসে গিয়েছে একটি সেতু। চলতি মাসের মধ্যেই সেখানে নতুন সেতু তৈরির কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। (Himachal Pradesh Rains)

আবহাওয়া দফতর হিমাচলে হলুদ সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, ২২ এবং ২৩ এপ্রিল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচলে। আগামী বেশ কয়েক দিন আবহাওয়া প্রতিকূল থাকবে এবং তাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়তে পারে বলে জানানো হয়েছে। আপাতত রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন, যাতে যান চলাচল স্বাভাবিক করা যায়।

আরও পড়ুন: Electoral Bonds: জিতলে ফেরানো হবে নির্বাচনী বন্ড, ঘোষণা নির্মলার, তীব্র সমালোচনা বিরোধীদের

তুষারপাত এবং বৃষ্টির জেরে মানালী-কৈলাঙ্গ রাজপথের কাছে যে সেলফি পয়েন্ট ছিল, সেখানে ধস নেমেছে। ওই এলাকা দিয়ে যান চলাচল এবং যাতায়াত আপাতত বন্ধ রাখা হয়েছে। এ বছর সবমিলিয়ে অত্যধিক বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিক থেকে অত্যধিক বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা

আবহাওয়া দফতর জানিয়েছে, এবার বর্ষার আগমন সময়ের আগেই ঘটতে পারে। বৃষ্টির পরিমাণও অন্যান্য বছরের তুলনায় অধিক হবে। ২০২৪ সালে দেশে ১০৬ শতাংশ অর্থাৎ ৮৭ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বর্ষা এবার দীর্ঘমেয়াদি হতে পারে বলেও পূর্বাভাস এসেছে। তবে বর্ষা আসার আগে এই মুহূর্তে দেশের বিস্তীর্ণ এলাকা দাবদাহে পুড়ছে। সেই আবহেই একেবারে উল্টো পরিবেশ হিমাচল প্রদেশে।

সেরা শিরোনাম

Earthquake : বিরাট ভূমিকম্প ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি
বিরাট ভূমিকম্প ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি
Moon Soil: চাঁদের মাটিতে ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
চাঁদের মাটিতে ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
Rajasthan Poll Result : রাজস্থানে BJP র বিরাট ধাক্কা, 'জনগণ শিক্ষা দেবে' হুঙ্কার CJP-র, আর BJP বলছে ...
রাজস্থানে BJP র বিরাট ধাক্কা, 'জনগণ শিক্ষা দেবে' হুঙ্কার CJP-র, আর BJP বলছে ...
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget