এক্সপ্লোর

Electoral Bonds: জিতলে ফেরানো হবে নির্বাচনী বন্ড, ঘোষণা নির্মলার, তীব্র সমালোচনা বিরোধীদের

Nirmala Sitharaman: বিজেপি একাই ৬০৬০ কোটি টাকা পেয়েছে।

নয়াদিল্লি: নির্বাচনী বন্ডকে (Electoral Bonds) অসংবিধানিক ঘোষণা করেছে নির্বাচনী বন্ডকে, তার পরও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের তরফে নানা তত্ত্ব সামনে আনা হচ্ছে। এমনকি চলতি লোকসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য জয়ী হলে আবারও নির্বাচনী বন্ড ফেরানো হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তাঁর এই ঘোষণার তীব্র সমালোচনা করেছে কংগ্রেস-সহ বিরোধীরা। তাদের দাবি, “বিজেপি লুঠতরাজ চালিয়ে যেতে চায়?”

নির্বাচনী বন্ডের মাধ্যমে কর্পোরেট সংস্থা এবং শিল্পপতিদের কাছ থেকে রাজনৈতিক দলগুলি মোট ১২,১৪৫.৮৭ কোটি টাকা চাঁদা পেয়েছে বলে জানা গিয়েছে, এর মধ্যে বিজেপি একাই ৬০৬০ কোটি টাকা পেয়েছে। সেই নিয়ে বিতর্কের মধ্যে মুখ খুলেছেন নির্মলার স্বামী, অর্থনীতিবিদ পরাকলা প্রভাকরও। শুধু ভারত নয়, নির্বাচনী বন্ড পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি বলে মন্তব্য করেন তিনি।

কিন্তু এত বিতর্কের মধ্যেও সীতারামন সম্প্রতি জানান, তৃতীয় বার ক্ষমতায় ফিরলে নির্বাচনী বন্ড ফিরিয়ে আনা হবে। তিনি জানান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর বিষয়টি নিয়ে সব পক্ষের সঙ্গে শলা-পরামর্শ করা হবে। সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, এমন পরিবর্তন ঘটিয়ে আবারও ফেরানো হতে পারে নির্বাচনী বন্ড। সুপ্রিম কোর্ট যেভাবে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক এবং বেআইনি ঘোষণা করেছে, তাকে এখনও পর্যন্ত চ্যালেঞ্জ জানানোর কথা না ভাবলেও, অন্য ভাবে নির্বাচনী বন্ড ফেরানোর ইঙ্গিত দেন সীতারামন।

আরও পড়ুন: Rahul Gandhi : অসুস্থ রাহুল গান্ধী !

সীতারামনের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশের কথায়, ‘আমরা জানি, #PayPM দুর্নীতিতে জনগণের ৪ লক্ষ কোটি টাকা লুঠ করেছে BJP. এই লুঠ চালিয়ে যেতে চায় ওরা। সুপ্রিম কোর্ট যে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক এবং বেআইনি ঘোষণা করেছে, বিজেপি ক্ষমতায় ফিরলে তা আবার চালু করা হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন’।

বর্ষীয়ান আইনজীবী তথা সাংসদ কপিল সিব্বলও এ নিয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, “নির্মলা সীতারামনকে শ্রদ্ধা করি আমি। কিন্তু একটি সাক্ষাৎকারে উনি বলেছেন, নির্বাচনী বন্ড ফিরিয়ে আনবেন। স্বচ্ছতা বজায় রাখতেই নির্বাচনী বন্ড আনা হয়েছিল বলেও দাবি করেছেন উনি। কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সম্পূর্ণ উল্টো। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, নির্বাচনী বন্ড একেবারে স্বচ্ছ প্রক্রিয়া নয়, যথেষ্ট হেঁয়ালি রেখে সেটি চালু করা হয়েছিল। আসলে এবারের নির্বাচনের টাকা রয়েছে ওদের কাছে। কিন্তু হারলে তো টাকা লাগবে, তাই... মোহন ভাগবত চুপ কেন?” এ নিয়ে বিজেপি-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest : 'যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের ওপর নজর রাখছে বিভিন্ন জঙ্গি সংগঠন', বড় পদক্ষেপ দিল্লি পুলিশের
Jantar Mantar Protest : 'যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের ওপর নজর রাখছে বিভিন্ন জঙ্গি সংগঠন', বড় পদক্ষেপ দিল্লি পুলিশের
NEET CJP Delhi Protest: NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক
NEET CJP Delhi Protest: NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক
West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
NEET Protest in Kolkata: ধর্মতলায় পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল; বামপন্থী ছাত্র সংগঠনের মিছিলে অবরুদ্ধ রাজপথ
ধর্মতলায় পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল; বামপন্থী ছাত্র সংগঠনের মিছিলে অবরুদ্ধ রাজপথ

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget