এক্সপ্লোর

Himanta Biswa Sarma: 'দেশে শক্তিশালী নেতা না থাকলে, শহরে শহরে আফতাব তৈরি হবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিমন্ত বিশ্বশর্মার

Assam Chief Minister: গুজরাটের কচ্ছ জেলায় নির্বাচনী প্রচারে যান অসমের মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, দেশ সঠিক নেতৃত্বের হাতে না থাকলে প্রত্যেক আফতাবের মতো খুনিরা জন্মাতে পারে।

নয়া দিল্লি:  দেশে শক্তিশালী নেতা না থাকলে, শহরে শহরে আফতাব তৈরি হবে। তাই ২০২৪’র লোকসভা ভোটে ফের নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করা দরকার। এমনটাই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

প্রসঙ্গত, বিগত কয়েক দিন ধরে উত্তাল গোটা দেশ। সবায়ের মুখে মুখে শুধু একটাই আলোচনা, শ্রদ্ধা হত্যাকাণ্ড। নিজের প্রেমিকাকে ৩৫ টুকরো করা আফতাবের নৃশংসতায় কেঁপে উঠেছে গোটা দেশ। এরই মধ্যে গুজরাতের কচ্ছ জেলায় নির্বাচনী প্রচারে যান অসমের মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, দেশ সঠিক নেতৃত্বের হাতে না থাকলে প্রত্যেক আফতাবের মতো খুনিরা জন্মাতে পারে।                                       

হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘দেশকে শক্তিশালী নেতৃত্বের হাতে তুলে দিতে হবে। দেশের সুরক্ষার জন্য ২০২৪ সালে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদিকে জেতানো অত্যন্ত প্রয়োজন। না হলে প্রত্যেক শহরে আফতাবরা জন্মাবে। আরও অসংখ্য লাভ জিহাদ হবে। আফতাব শ্রদ্ধাকে মুম্বাই থেকে দিল্লি নিয়ে এসে হত্যা করে। ৩৫টি টুকরো করে তার শরীর। তারপর তার শরীর ফ্রিজে রেখে বাড়িতে অন্য মেয়ে নিয়ে আসব। নরেন্দ্র মোদি দেশের সিংহাসনে না থাকলে এই ঘটনা আরও বাড়বে।

আরও পড়ুন, 'ইডি নাকি ছবি বিক্রির টাকা নিয়েও টানাটানি শুরু করবে', মন্তব্য শুভেন্দুর

এদিকে, দিল্লির ছত্তরপুরে শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের হাতে এল সিসিটিভি ফুটেজ। লিভ ইন পার্টনারের দেহাংশ ফেলতে শেষবার জঙ্গলে যাওয়ার সময় আফতাবের ছবি ধরা পড়ে ক্যামেরার, অনুমান পুলিশের। এদিনই আফতাবের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একটি ধারাল অস্ত্র। এই অস্ত্র দিয়েই শ্রদ্ধার শরীর টুকরো টুকরো করা হয় বলে অনুমান তদন্তকারীদের।                                                                            

পুলিশ সূত্রে খবর, জেরায় আফতাব জানিয়েছে, ১৮ মে শ্বাসরোধ করে শ্রদ্ধাকে খুন করে সে। ওইদিন দেহে রেখে দেয় বাথরুমে। পরের দিন ধারাল অস্ত্র ও ফ্রিজ কিনে আনে। ১০ ঘণ্টা ধরে শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে। ভাল করে রক্ত ধুয়ে টুকরোগুলি পলিথিনে মুড়ে ঢুকিয়ে রাখে ফ্রিজে। তারপর ১৮ দিন ধরে গভীর রাতে লিভ-ইন সঙ্গী শ্রদ্ধার দেহাংশ ছড়িয়ে দেয় ছত্তরপুর এবং মেহরুলির জঙ্গলে। তদন্তকারীদের অনুমান, খুনের পাঁচ মাস পর গত ১৮ অক্টোবর শেষবার ফেলা হয়েছিল শ্রদ্ধার মাথা, হাত ও শরীরের আর একটি অংশ। কাজ হাসিল করার জন্য অফতাব ওইদিন ভোরে ওই রাস্তায় ৩বার যাতায়াত করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget