এক্সপ্লোর

Suvendu Adhikari: 'ইডি নাকি ছবি বিক্রির টাকা নিয়েও টানাটানি শুরু করবে', মন্তব্য শুভেন্দুর

ED Suvendu Adhikari: রামনগরের সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, "সংবাদমাধ্যমে যা শুনছি, ইডি নাকি ছবি বিক্রির টাকা নিয়েও টানাটানি শুরু করবে।"

শিবাশিস মৌলিক এবং অনির্বাণ বিশ্বাস, কলকাতা: রাজ্যে (West Bengal) একাধিক মামলার তদন্ত করছে ED এবং CBI। কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের (TMC) হেভিওয়েট মন্ত্রী-বিধায়ক ও নেতারা। এই প্রসঙ্গে রামনগরের সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা তৃণমূলের বক্তব্য, কেন্দ্রীয় এজেন্সিগুলো বিজেপির (BJP) কথায় চলছে।                                       


স্কুলে নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, ভোট পরবর্তী হিংসা, সারদা, রোজভ্যালি, নারদ-সহ এ’রাজ্যে ডজন খানেকের বেশি মামলার তদন্ত করছে CBI এবং ED’র মতো কেন্দ্রীয় সংস্থাগুলো। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে ED’র হাতে গ্রেফতার হয়ে এখন জেলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। গরু পাচার মামলায় CBI’এর হাতে গ্রেফতার হাওয়ার পর জেলবন্দি থাকাকালীন ইডির হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল।                                       

এই প্রেক্ষাপটে এদিন, রামনগরের সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, "ভাইপো আজকাল অনেক কিছু বলছে। বলবো বেশি বাড় বেড়ো না। জানি অনেক জ্বালা আছে। পার্থ জেলে গেছে, সায়গল দিল্লি গেছে, অনুব্রত তিহাড় যাচ্ছে। এখনতো সংবাদমাধ্যমে যা শুনছি, ইডি নাকি ছবি বিক্রির টাকা নিয়েও টানাটানি শুরু করবে।"                                                 

আরও পড়ুন, চপ ভেজে, ঝালমুড়ি বানিয়ে প্রতিবাদের নামে অপমান! গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এটা তো ১৩ বছর আগের কেস, এখন বলছে সক্রিয় হয়ে উঠবে, ১৩ বছর ধরে কী করছিল? এটা পরিষ্কার বিজেপির কথায় ইডি-সিবিআই সক্রিয় হবে।" 

যদিও শুভেন্দু অধিকারী বলেন, "এই সরকার কি করছে, ওদের কর্মীরাই আমাদের জানিয়ে দেয়। সরকারি ৮০ শতাংশ লোক আমাদের সঙ্গে রয়েছেন। তারা আমাদের বলছেন, এদের যাহোক করে তাড়ানো এদের যা হোক করে তাড়ান।" পাল্টা দিয়েছেন কুণালও। তিনি বলেন, "বিজেপির ভিতরে ৯০ শতাংশ আমাদের লোক। ৭ জন মিলে বৈঠক করলে তার ৫ মিনিটের মধ্যে আমাদের কাছে খবর চলে আসবে, কী নিয়ে কথা হয়েছে। বিজেপির কেউ শুভেন্দুকে নেতা মানে না।" 

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে শাসক-বিরোধী হুঁশিয়ারি আর পাল্টা হুঙ্কারে সরগরম রাজ্য রাজনীতি। 

 

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget