এক্সপ্লোর

উরস উত্সবে উত্তরপ্রদেশের মাহোবায় ‘আমিষ বিরিয়ানি’, বিজেপি বিধায়কের হস্তক্ষেপে মামলা ৪৩ জনের বিরুদ্ধে

গত ৩১ আগস্ট চরখারি এলাকার সালাত গ্রামে শেখ পীর বাবার ‘উরস’ উপলক্ষ্যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। গত বুধবার এফআইআর দায়ের করা হয় বিজেপি বিধায়ক ব্রিজভূষণ রাজপুতের হস্তক্ষেপে।

নয়াদিল্লি: হিন্দুদের ‘আমিষ বিরিয়ানি’ খেতে দিয়ে ‘ধর্মীয় ভাবাবেগ, বিশ্বাস, অনুভূতিতে আঘাত করা’র অভিযোগে ২৩ মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তরপ্রদেশের মাহোবার পুলিশ। ৪৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে একটি সূত্রের খবর। উরস উত্সব উপলক্ষ্যে সর্বধর্ম ভোজসভায় আমন্ত্রিত হিন্দুদের না জানিয়েই আমিষ বিরিয়ানি পরিবেশনের অভিযোগ পেয়েছে পুলিশ। ‘ধর্মের ভিত্তিতে দুটি সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় অনুভূতি ক্ষুন্ন করা’র অভিযোগ দায়ের করা হয়েছে ওই যুবকদের বিরুদ্ধে। গত ৩১ আগস্ট চরখারি এলাকার সালাত গ্রামে শেখ পীর বাবার ‘উরস’ উপলক্ষ্যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। গত বুধবার এফআইআর দায়ের করা হয় বিজেপি বিধায়ক ব্রিজভূষণ রাজপুতের হস্তক্ষেপে। মঙ্গলবার তিনি ওই গ্রামে গিয়েছিলেন। তখন বিষয়টি তাঁকে জানান কয়েকজন গ্রামবাসী। রাজপুত সাংবাদিকদের বলেন, হিন্দুদের আবেগে আঘাত দিতে ইচ্ছা করেই ওই বিরিয়ানি পরিবেশন করা হয়েছে। কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন এক্ষেত্রে। যদিও পুলিশ সুপার স্বামী নাথ জেনেশুনে উদ্দেশ্যপূর্বক আমিষ বিরিয়ানি পরিবেশন করা হয়েছে, একথা ঠিক নয় বলে জানিয়েছেন। বলেছেন, তদন্ত চলছে। এখনও কেউ গ্রেফতার হয়নি। ১৫৩ এ (ধর্মের ভিত্তিতে সম্প্রদায়, সম্প্রদায়ে শত্রুতা ছড়ানো), ২৯৫ এ (কোনও ধর্মীয় গোষ্ঠীর বিশ্বাসকে অপমান করে তার ধর্মীয় ভাবাবেগকে আঘাত, লাঞ্ছনা করার উদ্দেশ্যে খারাপ কাজ করা), ৪২০ (প্রতারণা), ৫০৬ (অপরাধের উদ্দেশ্যে ভীতিপ্রদর্শন)সহ ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। তাতে বলা হয়েছে, হিন্দুদের ধর্মীয় অনুভূতি ক্ষুন্ন করতে তাদের কিছু না জানিয়েই মহিষের মাংস সহযোগে চাল দিয়ে তৈরি বিরিয়ানি খেতে দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget