এক্সপ্লোর

Hot Air Balloon Fire: উড়তে উড়তে হঠাৎ আগুন, সব সুদ্ধ আছড়ে পড়ল হট এয়ার বেলুন, বেঘোরে মৃত্যু কমপক্ষে ৮ জনের

Brazil Hot Air Balloon Accident: সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার যে ভিডিও সামনে এসেছে, তা শিউরে ওঠার মতো।

নয়াদিল্লি: রোমাঞ্চের খোঁজে গিয়ে মর্মান্তিক পরিণতি। ব্রাজিলে হট এয়ার বেলুনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। কমপক্ষে আটজনের মৃত্যুর খবর মিলছে। বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। যে হট এয়ার বেলুনটিতে আগুন ধরে যায়, সেটিতে মোট ২১ জন সওয়ার ছিলেন। আগুন লেগে মাটিতে সব সুদ্ধ আছড়ে পড়ে হয় এয়ার বেলুনটি। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার যে ভিডিও সামনে এসেছে, তা শিউরে ওঠার মতো। (Hot Air Balloon Fire)

ব্রাজিলের দক্ষিণে সান্টা ক্যাটারিনার প্রায়া গ্রান্দে শহরে এই দুর্ঘটনা ঘটেছে। পর্যটকদের নিয়ে হট এয়ার বেলুনটি সকাল সকাল আকাশে উড়েছিল। উড়তে উড়তে হঠাৎই আগুন ধরে যায় হট এয়ারটি বেলুনটি। এর পর আকাশ থেকে সব সুদ্ধ মাটিতে আছড়ে পড়ে। এই ঘটনায় আট জন মারা গিয়েছেন। ১৩ জন গুরুতর আহত। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। (Brazil Hot Air Balloon Accident)

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে হট এয়ার বেলুনটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা গিয়েছে। আকাশে উড়ন্ত অবস্থায় পুড়তে পুড়তে কালো হয় যায় বেলুনটি। এর পর তার একটি অংশ কার্যত খসে পড়ে। চোখের সামনে ওই দৃশ্য দেখে স্থানীয়দের চিৎকারও শোনা যায় ভিডিওটিতে। এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর মিললেও, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

শহরের মেয়র হরহিনহো মেলো জানিয়েছেন, আট জনের মৃত্যুর হয়েছে বলে খবর। ঘটনাস্থলে রয়েছে উদ্ধারকারী দল। ১৩ জন আহত বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। আর কেউ ছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। সময়ের সঙ্গে পর্যটকদের মধ্যে হট এয়ার বেলুনে চড়ার জিগির বেড়েছে। একদিকে রোমাঞ্চ, অন্য দিকে, উপর থেকে প্রকৃতির সৌন্দর্য দেখতে পাওয়ার ইচ্ছে, তার জেরেই প্রচুর মানুষ হট এয়ার বেলুনে ওঠেন। কিন্তু এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে বলে কল্পনাও করতে পারেননি বলে জানিয়েছেন মেয়র।

প্রায়া গ্রান্দে শহরটি হট এয়ার বেলুনের জন্যই বিখ্যাত। ব্রাজিলের দক্ষিণে এমন রোমাঞ্চের শখ রয়েছে অনেকেরই। পর্যটকরাও বাদ যান না। এমনকি ক্যাথলিক উৎসবেও হট এয়ার বেলুনে চেপে উদযাপনের চল রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
100 Percent Pure Petrol : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget