এক্সপ্লোর

কাশ্মীরে গ্রেফতার জয়েশের ওভারগ্রাউন্ড কর্মীর বাবার বাড়ি, জমি বাজেয়াপ্ত এনআইএ-র আদেশে

গত বছর এপ্রিলে ইরশাদের গ্রেফতারির সময় এনআইএ মুখপাত্র বলেছিলেন, জইশের খতম হওয়া কমান্ডার নূর মহম্মদ তাঁতরে ওরফে নূর ত্রালির ঘনিষ্ঠ সহযোগী ছিল সে। ২০১৭র ডিসেম্বরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয় নূর।

শ্রীনগর: ছেলে সন্ত্রাসবাদী। গুনাগার দিতে হচ্ছে পরিবারকে। জম্মু ও কাশ্মীরের লেথপোরায় সিআরপিএফের গ্রুপ সেন্টারে ২০১৭ সালে নববর্ষের প্রাক্কালে জয়েশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর হামলায় জড়িত থাকায় ইরশাদ আহমেদ রেশি নামে এক সন্ত্রাসবাদীর বাবার বাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ( এনআইএ)। তারা জানিয়েছে, ওই হামলার তদন্তে প্রমাণিত হয়েছে, ইরশাদ জয়েশের সক্রিয় ওভারগ্রাউন্ড সদস্য ছিল। হামলার আগে সিআরপিএফ গ্রুপ সেন্টারের বাইরে রেকি করা, হামলায় যুক্ত সন্ত্রাসবাদীদের আশ্রয়, তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করার মতো পরিকাঠামোগত সহায়তা দিয়েছিল, হামলার এক মূল চক্রী ছিল সে। গত বছর এপ্রিলে ইরশাদের গ্রেফতারির সময় এনআইএ মুখপাত্র বলেছিলেন, জইশের খতম হওয়া কমান্ডার নূর মহম্মদ তাঁতরে ওরফে নূর ত্রালির ঘনিষ্ঠ সহযোগী ছিল সে। ২০১৭র ডিসেম্বরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয় নূর। পুলওয়ামার কাকপোরা এলাকার রত্নিপোরা গ্রামের বাসিন্দা নাজির আহমেদ রেশির ১৭ মারলা জমি ও বাড়ি বাজেয়াপ্ত করার জন্য নয়াদিল্লিতে এনআইএ-র ডিরেক্টর জেনারেল অব পুলিশের (ডিজিপি) কাছ থেকে প্রয়োজনীয় সম্মতি পেয়ে নির্দেশ জারি করেন ডেপুটি পুলিশ সুপার ও মামলার (আরসি নং 10/2018/NIA/DLI) মুখ্য তদন্তকারী অফিসার রবীন্দ্র কুমার। ওই বাড়ি ও জমি বাজেয়াপ্ত করার আদেশে বলা হয়েছে, সেগুলি সন্ত্রাসবাদী কাজকর্মের মাধ্যমে আসা অর্থে কেনা, জইশের কার্যকলাপে ব্যবহার করা হচ্ছিল। বেআইনি কার্যকলাপ (রোধ) আইন, ১৯৬৭-র ২৫ নম্বর অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget