এক্সপ্লোর

সিএএ: সাক্ষর লোকজনকেও শিক্ষিত করা দরকার! নাদেল্লার মন্তব্যের পর কটাক্ষ বিজেপি নেত্রীর

মীনাক্ষির ঝাঁঝালো বিদ্রূপের পর মাইক্রোসফটের তরফ থেকে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টায় নাদেল্লার একটি বিবৃতি প্রকাশ করা হয়, যাতে তিনি বলেছেন, প্রতিটি দেশই তার নিজের সীমান্ত ঠিক করবে, করা উচিতও, জাতীয় সুরক্ষা, নিরাপত্তা সুনিশ্চিত করবে, সেইমতো তার অভিবাসন নীতি স্থির করবে। আর গণতন্ত্রে তা নিয়ে জনগণ ও তাদের সরকার বিতর্ক করবে, তার পরিধির মধ্যে সিদ্ধান্ত নেবে।

নয়াদিল্লি: সিএএ-র নিন্দা করে শাসক শিবিরের কটাক্ষ, রোষের মুখে সত্য নাদেল্লা। তিনি বলেছিলেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ভারতের পক্ষে খারাপ। এজন্য কর্পোরেট দুনিয়ার প্রথম সারির ব্যক্তিত্ব সম্পর্কে বিজেপি নেত্রী-সাংসদ মীনাক্ষি লেখি ট্যুইট করেছেন, কেন যে সাক্ষর লোকজনকেও শিক্ষিত করা দরকার হয়, তার চমত্কার নমুনা এটা! বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নির্যাতিত সংখ্যালঘুদের সুযোগ-সুবিধা দিতে সিএএ আনার পিছনে নির্দিষ্ট যুক্তি আছে। মাইক্রোসফট সিইও-কে উদ্দেশ্য করে লেখি বলেছেন, এইসব সুযোগ-সুবিধা আমেরিকার ইয়েজিদিদের পরিবর্তে সিরিয়ান মুসলিমদের দিলে কেমন হয়? লেখির এহেন কটাক্ষের কারণ বিতর্কিত নাগরিকত্ব আইন সম্পর্কে নাদেল্লার অবস্থান। তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, যা হচ্ছে, সেটা খারাপ, একেবারে খারাপ মনে করি। আমি দেখতে চাই, কোনও এক বাংলাদেশি অভিবাসনকারী ভারতে আসার পর ভারতে পরবর্তী ইউনিকর্ন তৈরি করেছেন বা ইনফোসিসের পরের সিইও হয়েছেন। মীনাক্ষির ঝাঁঝালো বিদ্রূপের পর মাইক্রোসফটের তরফ থেকে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টায় নাদেল্লার একটি বিবৃতি প্রকাশ করা হয়, যাতে তিনি বলেছেন, প্রতিটি দেশই তার নিজের সীমান্ত ঠিক করবে, করা উচিতও, জাতীয় সুরক্ষা, নিরাপত্তা সুনিশ্চিত করবে, সেইমতো তার অভিবাসন নীতি স্থির করবে। আর গণতন্ত্রে তা নিয়ে জনগণ ও তাদের সরকার বিতর্ক করবে, তার পরিধির মধ্যে সিদ্ধান্ত নেবে। নাদেল্লা আরও বলেন, আমার ভারতীয় ঐতিহ্য, বহু সংস্কৃতির দেশ ভারতে বেড়ে ওঠা, আমেরিকায় অভিবাসী হিসাবে অর্জিত অভিজ্ঞতা, এসব মিলিয়ে তৈরি হয়েছি আমি। আমি এমন এক ভারত দেখার আশা করি যেখানে একজন অভিবাসী সমৃদ্ধশালী স্টার্ট আপ তৈরির বা কোনও বহুজাতিক কর্পোরেশনের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন যাতে ভারতীয় সমাজ ও সামগ্রিক ভাবে অর্থনীতি লাভবান হবে। যদিও তাতে বিজেপির ক্ষোভ কমেনি বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

ভিডিও

Blood Bank Scam: চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি!
Blood Bank Scam: মে মাসে দঃ ২৪ পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস
TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?
Arms Recovery: রবিবার সাতসকালে অশোকনগরে অস্ত্র পাচারের হদিশ পেল CID এবং অশোকনগর থানার পুলিশ
Rajarhat Blast News: রাজারহাটে বিস্ফোরণ। ভাড়াটের পর গ্রেফতার দালাল। ধৃত বেড়ে ২ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget