এক্সপ্লোর

Train Accident:ভদ্রকের কাছে বেলাইন হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, বরাতজোরে বাঁচলেন যাত্রীরা

Derailed At Bhadrak: রাতের অন্ধকারে ফের ভয়াবহ ঘটনা। ভদ্রক স্টেশন ইয়ার্ডের কাছে বেলাইন হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস।  দ্বিতীয় কামরার সামনের চাকা লাইনচ্যুত হয়েই এই দুর্ঘটনা। 

ভুবনেশ্বর: রাতের অন্ধকারে ফের ভয়াবহ ঘটনা। ভদ্রক (bhadrak) স্টেশন ইয়ার্ডের কাছে বেলাইন (derail) হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস (Howrah Bhubaneswar Jan Shatabdi Express)।  দ্বিতীয় কামরার সামনের চাকা লাইনচ্যুত হয়েই এই দুর্ঘটনা। রেল সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কী ঘটনা?
সন্ধে তখন ৫টা ৫০ মিনিট। একটি ষাঁড়ের সঙ্গে ধাক্কা লেগে বেলাইন হয়ে যায় হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন খুরদা রোডের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। সঙ্গে ছিলেন রেলের আরও কয়েক জন আধিকারিক। শুরু হয় মেরামতির কাজ। ইস্ট-কোস্ট রেলওয়ে সূত্রের খবর, একটি লাইন অক্ষত ছিল। পরে রেলের তরফে যে সরকারি বিবৃতি দেওয়া হয়েছিল, তাতে জানানো হয়, ঘণ্টাখানেকের চেষ্টায় ক্ষতিগ্রস্ত কামরাটিকে বাকি ট্রেনটি থেকে আলাদা করা গিয়েছে। তার পর ফের যাত্রাও শুরু করেছে সেটি। সিটিং তথা লাগেজের কামরাটি ছাড়া যাত্রিবাহী সবকটি কামরাই লাইনে ছিল বলে রেল সূত্রে খবর। আধিকারিকরা জানিয়েছেন, রেলের এই সেকশনে সাধারণত ডাবল লাইন থাকে। কাজেই এই ঘটনার জেরে যাতে বাকি পরিষেবা ধাক্কা না খায় বা ট্রেনের নির্ধারিত সূচিতে দেরি না হয়, সেই ব্যবস্থাও করা গিয়েছে। তবে যাত্রীদের কারও কোনও ক্ষতি হয়নি, এটাই বড় রক্ষা বলে মনে করছেন রেল আধিকারিকরা। 

দুর্ঘটনার স্মৃতি...
রেলে ভয়াবহ দুর্ঘটনার পরিসংখ্যান নেহাত কম নয়। গত জানুয়ারিতেই দোমহনিতে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। মৃত্যু হয় বেশ কয়েক জনের, আহত অনেকে। রেল দুর্ঘটনা তদন্ত-রিপোর্টে তথ্য উঠে এসেছিল,নির্ধারিত দূরত্বের থেকে ৪ গুণ বেশি দূরত্ব পেরিয়েছিল দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন।পর্যাপ্ত পরীক্ষা ছাড়াই ১৮ হাজার কিমি পেরিয়েছিল ইঞ্জিন। সাড়ে ৪ হাজার কিলোমিটার চলার পর পরীক্ষার কথা ইঞ্জিনের। ইঞ্জিনের ট্র্যাকশন মোটর ভাঙাতেই বিপত্তি, উল্লেখ রিপোর্টে। তা ছাড়াও ২৩ বছর আগে উত্তর দিনাজপুরের গাইসাল, ২০১০ সালে জ্ঞানেশ্বরী বা সাঁইথিয়ায় রেল বিপর্যয়ের স্মৃতিও ভোলেননি অনেকে। ফলে ট্রেন বেলাইনের খবরেই আঁতকে ওঠেন এ রাজ্যের মানুষ।
তবে বরাতজোর এবারে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি, হয়নি প্রাণহানিও। সন্ধে ৭টা বেজে ১০ মিনিটে মেরামতির কাজ শেষ হয়, সাড়ে সাতটাই লাইনে 'ফিট' বলে ছাড়পত্র দেন আধিকারিকরা। ৮টা ৫ মিনিটে ফের চালু হয় ট্রেন। 

আরও পড়ুন:নভেম্বর পর্যন্ত ভোগাবে ডেঙ্গি প্রকোপ ? বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক স্বাস্থ্য সচিবের

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget