এক্সপ্লোর

Kashmir News: 'ধর্মের আগে মানবিকতা', গুলিতে ঝাঁঝরা পর্যটককে পিঠে করে নিয়ে ছুটলেন কাশ্মীরের সাজাদ

Pahalgam News: পর্যটকদের বাঁচাতে এগিয়ে এলেন স্থানীয়রা। সেখানে ধর্মীয় ভেদাভেদ ছিল না। কাশ্মীরের অতিথিদের প্রাণ বাঁচাতে নিজের প্রাণের তোয়াক্কা করেননি কাশ্মীরি তরুণ সইদ আদিল হুসেন শাহ।

নয়া দিল্লি: ভূস্বর্গের এ কী দৃশ্য! সবুজ ঘাসের কার্পেটে রক্তস্রোত। ঘনঘন গুলির শব্দে ভারতের 'মিনি সুইৎজারল্যান্ড' যেন মৃত্যু বিভীষিকাময়। অমরনাথ যাত্রার আগে চলল গুলি। নির্বিচারে পর্যটকদের ধর্ম জেনে বেছে বেছে হত্যা করল জঙ্গিরা। মৃত্যু হয়েছে এক বাঙালি সহ অন্তত ২৫ জন পর্যটকের। জঙ্গিদের বাধা দিতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন এক স্থানীয় টাট্টুওয়ালারও। চতুর্দিকে তখন আতঙ্ক গ্রাস করেছে। 

পর্যটকদের বাঁচাতে এগিয়ে এলেন স্থানীয়রা। সেখানে ধর্মীয় ভেদাভেদ ছিল না। কাশ্মীরের অতিথিদের প্রাণ বাঁচাতে নিজের প্রাণের তোয়াক্কা করেননি কাশ্মীরি তরুণ সইদ আদিল হুসেন শাহ। সামনেই যে জঙ্গিকে পেয়েছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন তার উপর। সর্বশক্তি দিয়ে তার হাত থেকে মারণাস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন! পারেননি। জঙ্গিরা তাঁর ধর্ম জানতে চায়নি। বদলে সরাসরি তাঁর শরীর গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে। সংবাদমাধ্যমের হাতে আসা তথ্য বলছে, মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি পর্যটক নন, নাম পড়েই বোঝা যায় - তিনি হিন্দুও নন, তিনি স্থানীয় বাসিন্দা, একজন আম-কাশ্মীরি।

এগিয়ে এসেছিলেন সাজ্জাদ আহমেদ ভাট, কাশ্মীরের শাল বিক্রেতা। ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর কথোপকথন হয়ে ধরা গলায়। আবেগে ভারাক্রান্ত কণ্ঠে বলেন, 'আমার কাছে ধর্মের আগে মানবিকতা, মানবতা।' সংবাদসংস্থা এএনআইকে সাজাদ বলেন, 'পহেলগাঁও পনি অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ ওয়ান একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই ঘটনা জানালে আমি তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যাই। বিকেল ৩টার দিকে সেখানে পৌঁছই। আহতদের জল খাওয়াই এবং যারা হাঁটতে পারছিলেন না তাদের কাঁধে তুলে নিয়ে আসি। তাদের অনেককে হাসপাতালে নিয়ে আসি। পর্যটকদের কাঁদতে দেখে আমার চোখে জল এসে গিয়েছে। এঁরাই আমাদের অন্নসংস্থানে সাহায্য করে। এই পর্যটকদের ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ।"    

উল্লেখ্য, কাশ্মীরের অর্থনীতির মূল ভিত্তিই হল পর্যটন। পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে হু হু করে বাড়ছিল কাশ্মীরে পর্যটকের সংখ্যা।  জম্মু কাশ্মীর সরকার সরকার সূত্রে খবর, ২০২১ সালে পর্যটকের সংখ্যা ছিল ১ কোটি ১৩ লক্ষ। ২০২২ সালে তা বেড়ে হয় ১ কোটি ৮৯ লক্ষ । ২০২৩ সালে তা আরও বেড়ে হয় ২ কোটি ১১ লক্ষ। ২০২৪ সালে ছিল ২ কোটি ৩৫ লক্ষ। এই জঙ্গি হামলা যে তাঁদের রুজি-রুটি কার্যত বন্ধ করে দিল তা হাড়েহাড়ে টের পাচ্ছেন কাশ্মীরে পর্যটনের সঙ্গে জড়িত লোকজন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
ABP Ananda Top 10,19 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,19 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget