এক্সপ্লোর

Hurricane Melissa : জামাইকায় আছড়ে পড়ল শতাব্দীর সবচেয়ে বিধ্বংসী হারিকেন 'মেলিসা', নজিরবিহীন তাণ্ডব, প্রচুর ক্ষতি !

Hurricane Melissa: ৬ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জামাইকার ১৭৪ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়।

 

জামাইকায় আছড়ে পড়ল শতাব্দীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় 'মেলিসা'। মঙ্গলবার ২৯৫ কিমি প্রতি ঘণ্টা বেগে, জামাইকার উপকূলে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত দুর্যোগে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। ৬ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জামাইকার ১৭৪ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়।                    

     

মঙ্গলবার গভীর রাতে জ্যামাইকায় আছড়ে পড়ে সবচেয়ে শক্তিশালী ঝড় হারিকেন মেলিসা । ১৮৫ মাইল প্রতি ঘণ্টা (২৯৫ কিলোমিটার) বেগে ঝড়টি আছড়ে পড়ে।  গাছপালা উপড়ে পড়ে। ফাটিয়ে দেয় বেশ কয়েকটি বাড়ির ছাদ । প্রবল ঝড় ও বৃষ্টিতে বিস্তীর্ণ জমি প্লাবিত। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। পাঁচ লক্ষেরও বেশি মানুষ রয়েছেন বিদ্যুৎবিহীন অবস্থায়। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানা গিয়েছে, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতি ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার। এই শক্তিশালী ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি-৫ বলে চিহ্নিত করা হয়েছে। 

মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (NHC) জানিয়েছে,  মেলিসা সামান্য দুর্বল হয়ে ১৪৫ মাইল (২৩৩ কিমি) বেগে জ্যামাইকার পাহাড় অতিক্রম করে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এর ফলে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি  জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন। ডেপুটি ডিজাস্টার কাউন্সিলের চেয়ারম্যান ডেসমন্ড ম্যাকেঞ্জি বলেন, প্রকৃতি বিরূপ , তাই উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।  

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস বলেছেন , সরকার ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি বাজেট বরাদ্দ করেছে । গত বছরের হারিকেন বেরিলেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছিল। পরিস্থিতি সামলে ওঠার জন্য বীমা ও ঋণ ব্যবস্থা সক্রিয় রয়েছে।  আবহবিদদের মতে, এমন প্রাকৃতিক দুর্যোগ অভূতপূর্! ক্ষয়ক্ষতি সামলাতে আন্তর্জাতিক সাহায্যেরও আবেদন জানিয়েছে দ্বীপরাষ্ট্রটি।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Industry hotel (@industryhotel)

সেরা শিরোনাম

West Bengal News Live: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গ্রেফতারের সংখ্যা বেড়ে ১০, রীতিমতো মহড়া দিয়েছিল অভিযুক্তরা?
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গ্রেফতারের সংখ্যা বেড়ে ১০, রীতিমতো মহড়া দিয়েছিল অভিযুক্তরা?
Cockroach Janata Party: দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হাজিরা দিলেন না ২ CJP নেতা
Cockroach Janata Party: দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হাজিরা দিলেন না ২ CJP নেতা
Chorbagan Stampede: চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে এবার কলকাতা পুলিশ ও ফরেন্সিক টিম
চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে এবার কলকাতা পুলিশ ও ফরেন্সিক টিম
Arunachal Pradesh: অরুণাচলে জলবিদ্যুৎ প্রকল্প, কাটা পড়তে পারে ২৩ লক্ষের বেশি গাছ, পরিবেশগত ছাড়পত্রের অপেক্ষা
অরুণাচলে জলবিদ্যুৎ প্রকল্প, কাটা পড়তে পারে ২৩ লক্ষের বেশি গাছ, পরিবেশগত ছাড়পত্রের অপেক্ষা

ভিডিও

Kolkata Durga Puja Stampede | কবে থেকে শুরু হবে তদন্ত কমিটির কাজ? কী জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, তার আগে এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
Katwa News | তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
Durga Puja 2026 | জাকার্তায় উমা আরাধনা । বিজয়া দশমীতে ধুনুচি নাচ, সিঁদুর খেলা
Birbhum News: নলহাটিতে Durga Puja-র বিসর্জনে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের | Nalhati | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget