এক্সপ্লোর

Stray Dogs' Attack: কামড়ে, আঁচড়ে কেড়ে নিল প্রাণ! হায়দরাবাদে পথকুকুরের আক্রমণে মৃত্যু একরত্তির

Hyderabad Boy Dies:সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য, যা দেখে শিউড়ে উঠেছেন সকলে। পথকুকুরের হামলায় বেঘোরে মৃত্যু হয়েছে পাঁচ বছর বয়সি ওই একরত্তির। 

হায়দরাবাদ: নিরাপত্তারক্ষীর কাজ করেন বাবা। বাবার হাত ধরেই বাড়ি থেকে বেরিয়েছিল একরত্তি। কিন্তু বাড়ি ফেরা হল না তার। একা পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল পথকুকুরের দল (Stray Dogs' Attack)। কামড়ে, আঁচড়ে শেষ করে দিল তাকে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য, যা দেখে শিউড়ে উঠেছেন সকলে। পথকুকুরের হামলায় বেঘোরে মৃত্যু হয়েছে পাঁচ বছর বয়সি ওই একরত্তির (Hyderabad Boy Dies)। 

সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য

তেলঙ্গানার নিজামাবাদের ঘটনা। সিসিটিভি-তে যে দৃশ্য চোখে পড়েছে, তাতে দেখা গিয়েছে, আবাসনের মধ্যে একা হেঁটে আসছে শিশুটি। আচমকা তিনটি কুকুর পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় শিশুটি। সেই আবস্থায় তাঁকে আঁচড়ে-কামড়ে সারা করে দেয় পথকুকুরের দল। তার পর পিছন থেকে ছুটে আসে আরও একটি কুকুর। মাটিতে পড়ে থাকা শিশুটির উপর হিংস্রতা প্রকাশ পায়।

আরও পড়ুন: Cracks in Badrinath: চারধাম যাত্রার আগে অশনি সঙ্কেত! জোশীমঠের পর বদ্রীনাথের রাস্তায়, বাড়িতে ফাটল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই একরত্তির নাম প্রদীপ। তার বাবা নিরাপত্তারক্ষীর কাজ করেন। বাবার সঙ্গেই বেরিয়েছিল সে। কিছু ক্ষণ পর একা ঘুরে বেড়াচ্ছিল সে। তখনই হামলা করে পথকুকুরের দল। ছুটে পালানোর চেষ্টা করলেও, ছেলেটিকে চারিদিক থেকে ঘিরে ধরে পথকুকুরের দল। মাটিতে মুখ থুবড়ে পড়ে সে। যত বার ওঠার চেষ্টা করে, তত বারই  ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দেয় পথকুকুরের দল। 

পথকুকুরদের হিংস্র আচরণের সামনে অসহায় হয়ে পড়ে শিশুটি

পথকুকুরদের এই হিংস্র আচরণের সামনে, একসময় নড়াচড়ার ক্ষমতা হারায় একরত্তি ওই শিশু। তাতেই তাকে কামড়ে, আঁচড়ে সারা করে দেয় পথকুকুরের দল। এক কোণে টেনে নিয়ে গিয়ে চলে অত্যাচার। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। সিসি ক্যামেরায় ওই ঘটনার দৃশ্য ধরা পড়েছে। সেটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। পথকুকুরদের হিংস্রতা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সকলে।

এ নিয়ে প্রশ্ন করলে তেলঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও বলেন, "পৌরসভা এলাকায় পথকুকুরদের হিংস্রতা নিয়ন্ত্রণের চেষ্টা করছি আমরা। পশুদের জন্য আশ্রয় কেন্দ্র, পশুদের জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ওই পরিবারকে গভীর সমবেদনা জানাই। আমরা সর্বতো ভাবে চেষ্টা করব, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।"

সাম্প্রতিককালে এই নিয়ে এমন চতুর্থ ঘটনা সামনে এল। সপ্তাহ দুয়েক আগেই গুজরাতের সুরতে পথকুকুরদের হামলায় মৃত্যু হয় চার বছরের এক শিশুর। তার আগে, জানুয়ারি মাসে,  এক পথকুকুরের কামড়ে বিহারের আরায় আহত হন কমপক্ষে ৮০ জন। পর পর এমন ঘটনায় বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই পথকুকুরদের প্রবেশ নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। রাস্তায় পথকুকুরদের যাঁরা খাওয়ান, তাঁদের উপরও ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। সম্প্রতি বম্বে হাইকোর্টেও বিষয়টি পৌঁছয়। সেখানে পথকুকুরদের টিকাকরণ, আশ্রয়ের উপযুক্ত ব্যবস্থা থাকা প্রয়োজন বলে মন্তব্য করে আদালতও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget