এক্সপ্লোর

হুন্ডাই নিওস টার্বো- দেশের সর্বোচ্চ গতির হ্যাচব্যাক

সাইজে ছোট ঠিকই কিন্তু টার্বো থাকার জন্য পারফর্ম্যান্স একেবারে চোখ ধাঁধানো।

  কলকাতা: বেশিরভাগ লোকই ছোট গাড়ি বা হ্যাচব্যাক কেনেন লিটার পিছু কিলোমিটার দেখে, ঘণ্টা পিছু কিলোমিটার দেখে নয়। অর্থাৎ মাইলেজ, স্পেস আর সত্যিকারের সুযোগসুবিধে অনেক বেশি গুরুত্ব পায় পারফরম্যান্সের থেকে। কিন্তু একই গাড়ি পকেট সাধ্য আবার পারফর্ম্যান্সও দুর্দান্ত এমন যদি হয়? টার্বো পেট্রোল ইঞ্জিনে কিন্তু এই সবই পাচ্ছেন এক সঙ্গে। সাইজে ছোট ঠিকই কিন্তু টার্বো থাকার জন্য পারফর্ম্যান্স একেবারে চোখ ধাঁধানো। টার্বো পেট্রোল ইঞ্জিনের দাম বেশি, অর্থাৎ বহু ছোট গাড়িতে এই সুবিধে নেই। প্রথম এই ইঞ্জিন আনে ফক্সভাগেন, তাদের পোলো টিএসআই-তে। এখন অনেক কম দামে হুন্ডাইও তাদের গ্র্যান্ড আই১০ নিওস গাড়িতে সেই একই ১.০ টার্বো পেট্রোল এনেছে যা আরও বড় ভেন্যু এসইউভি বা ভার্না-য় পাওয়া যায়। নিওস-এ ইঞ্জিনে ১০০ বিএইচপি ও ১৭২এনএম আর স্ট্যান্ডার্ড ১.২ লিটার বিএইচপি আর ১১৪ এনএম মিলছে। তাই ছোট এই কমপ্যাক্ট গাড়ি চালানোর অভিজ্ঞতা পুরোপুরি আলাদা হবে এখন থেকে। এই টার্বো মসৃণ আর টার্বো ল্যাগ বলে কিছু নেই। গাড়ি স্টার্ট দিন, ৫-স্পিড ম্যানুয়াল আর হালকা ক্লাচের অসাধারণ অনুভূতি হবে। নিওস আকারে ছোট তাই ফাঁকফোকরে অনায়াসে ঢুকে পড়তে পারে, পার্ক করাও সহজ। তবে ২,০০০ আরপিএম পেরিয়ে গেলে টার্বোর শক্তি যখন কাজ করবে, তখন আপনাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। অতিরিক্ত শক্তি আর টর্ক নিওসকে আক্ষরিকভাবেই উড়িয়ে নিয়ে যাবে, আপনি শুধু স্টিয়ারিং ধরে থাকবেন। নিওস কার্বোর গতি যে কী দুর্দান্ত, নিজেই বুঝতে পারবেন। তাই গতি আর অ্যাক্সিলারেশনের সঙ্গে অভ্যস্ত হন, যাতে স্পিড লিমিটের ব্যাপারটা মাথায় থাকে। দ্রুততম তো বটেই, ৫-স্পিড ম্যানুয়ালের নিওস হল কুইকেস্ট হ্যাচব্যাক। স্বয়ংক্রিয় নিওস টার্বো বলে কিছু নেই ঠিকই কিন্তু এত টর্ক থাকায় তার দরকারও নেই, গোটা দিন থার্ড গিয়ারে গাড়ি চালাবেন, অসুবিধেটা বুঝতে পারবেন না। আর অতিরিক্ত শক্তি থাকলেও নিওস কিন্তু থেমে যায় ঝপ করে। কিন্তু স্টিয়ারিং ঠিক স্পোর্টি কারের মত নয়, এই একটা অসুবিধে। কিন্তু ওই এক্সট্রা পাওয়ারের জন্য কোনও সমস্যা বুঝতে পারবেন না। রোজকার ব্যবহারের জন্য এই গাড়ি দারুণ, গতি দারুণ হলেও ভয় পাওয়ার কিছু নেই। ওই অতিরিক্ত শক্তির জন্য শহরের যানজটেও সহজে অন্য গাড়িকে টপকানো যাবে। টর্ক আর লাইট কন্ট্রোলের জন্য ড্রাইভ করাও সোজা। তবে টায়ার আরও মোটা হলে আর স্পোর্টিয়ার সাসপেনশন সেট আপ থাকলে আরও ভাল হত। যাই হোক, নিওস-এর স্পেশাল ব্যাজিং আর স্পোর্টিয়ার ইন্টিরিয়র রয়েছে, কালো সিট সঙ্গে লাল ডিটেইলিং। কেবিনও স্পোর্টিয়ার, আপনার পছন্দমত সবরকম ফিচার রয়েছে। তা সত্ত্বেও টপ-এন্ড নিওস বলতে যা বোঝায়, এটা তা নয়। হুন্ডাই নিওস টার্বো- দেশের সর্বোচ্চ গতির হ্যাচব্যাক হুন্ডাই নিওস টার্বো- দেশের সর্বোচ্চ গতির হ্যাচব্যাক ৭.৬ লাখ টাকা থেকে এই গাড়ির দাম শুরু। নিওস টার্বো অবশ্যই দামী, অন্যান্য ১.২ লিটার পেট্রোল গাড়ির থেকে দাম ১ লাখেরও বেশি। ইকুইপমেন্টের দিক থেকে দেখলেও নিওস টার্বো-য় সেই ফিচারগুলো নেই, যা টপ-এন্ড নিওস১.২ লিটারে থাকে, যেমন পুশ বাটন স্টার্ট/স্টপ! কিন্তু ওই যে অতিরিক্ত টাকাটা দিচ্ছেন, তার ফলে অন্যতম দ্রুত গতির ছোট আর শক্তিশালী গাড়িটা আপনার গ্যারাজে ঢুকে যাচ্ছে। এই দামে এর থেকে বেশি শক্তিশালী গাড়ি ১.২০ লিটারে আপনি আর পাবেন না, তাও আবার ২০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজে! এই মুহূর্তে এর কোনও প্রতিযোগীই নেই, কারণ পোলোর দাম আরও অনেক বেশি। তাই নিওস টার্বো তাঁদের জন্য যাঁরা তাঁদের ছোট গাড়িতে মাইলেজ ছাড়া আরও বেশি কিছু চান। তবে হ্যাঁ, মোটা টায়ার, স্পোর্টিয়ার স্টিয়ারিং প্যাকেজটা আরও দারুণ করে তুলতে পারত। শুধু গতির জন্য এতগুলো অতিরিক্ত টাকা দেওয়া অবশ্যই প্রশ্ন তুলছে। যাই হোক, আপনি দেশের সব থেকে গতিসম্পন্ন হ্যাচব্যাকের মালিক হতে চলেছেন, আর পারফর্ম্যান্সের দিক থেকে দেখলে এর সমকক্ষ কোনও গাড়ি এখন আর বাজারে নেই। হুন্ডাই নিওস টার্বো- দেশের সর্বোচ্চ গতির হ্যাচব্যাক ভাল লেগেছে- পারফর্ম্যান্স, মসৃণতা, সহজসাধ্য ড্রাইভিং, চেহারা, ইঞ্জিন ভাল লাগেনি- দাম, কিছু ফিচারের অভাব, স্পোর্টিয়ার সাসপেনশন জরুরি

সেরা শিরোনাম

Cyclone Arnab : ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার আগে ওড়িশা সরকারের বড় নির্দেশ ! না-মানলেই করা হবে মামলা
ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার আগে ওড়িশা সরকারের বড় নির্দেশ ! না-মানলেই করা হবে মামলা
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget