এক্সপ্লোর

আমার বাড়িতে ক্যাপসুল লিফট নেই, কার দিকে ইঙ্গিত মদনের? তুঙ্গে জল্পনা

একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য মদন মিত্র। কিন্তু কাকে নিশানা করলেন দুঁদে রাজনীতিবিদ? রাজনৈতিক মহলে বেশ স্পষ্ট মদনের তির কার দিকে। বাংলার বিধানসভা নির্বাচনের মুখে প্রথম খোঁচাটা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: পাখির চোখ একুশের বিধানসভা ভোটের দিকে। তাকে ঘিরেই সরগরম রাজ্য রাজনীতি। শাসক ও বিরোধী, পরস্পরের দিকে ব্যঙ্গ-বিদ্রুপের তির ছুঁড়তে গিয়ে টেনে আনছে বাঙালির বাবু সংস্কৃতিকে। এবার এমনই বিদ্রুপের তির ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী বলেন, ক্যাপসুল লিফট আমার বাড়িতে নেই।

একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য মদন মিত্র। কিন্তু কাকে নিশানা করলেন দুঁদে রাজনীতিবিদ? রাজনৈতিক মহলে বেশ স্পষ্ট মদনের তির কার দিকে। বাংলার বিধানসভা নির্বাচনের মুখে প্রথম খোঁচাটা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে প্রাক্তন পরিবহণমন্ত্রী ও তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, আমি প্যারাসুটেও নামিনি, লিফটেও উঠিনি, ধাপে ধাপে এই জায়গায় পৌঁছেছি। এরপরই আসরে নামেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লিফটে চড়লে ৩২টা পদ পেতাম, প্যারাসুটে নামলে দক্ষিণ কলকাতায় লড়তাম।

এখন প্রশ্ন হল, ক্যাপসুল লিফটের কথা বলে কার দিকে ইঙ্গিত করলেন মদন মিত্র? কোন হেভিওয়েটের বাড়িতে আছে ক্যাপসুল লিফট? এখানেই চুপ করে থাকেননি প্রাক্তন পরিবহণমন্ত্রী। আরও ইঙ্গিতবহ মন্তব্য করেছেন তিনি। বলেছেন, কথায় কথায়, কলকাতা থেকে মালদা-মুর্শিদাবাদ যাই না। চপারে করে কলকাতা ছাড়ার ভাগ্য আমার নেই। কেউ আছে আলিপুরে, কেউ বারুইপুরে, কেউ ভবানীপুরে, গেট রেডি ফর প্যাকআপ। তৃণমূলে সবাই ড্রেসিংরুমে রয়েছে, মেকআপ তোলার পালা চলছে।

মদন মিত্রের এই মন্তব্যে অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্দরে। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, মদন কারও নাম বলেননি, দল ব্যবস্থা নেবে যদি মনে করে। এবিষয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধী দলগুলি।  বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, অনেকে বলতে পারছেন না, উনি বলেছেন। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ি বলেন, জাহাজ ডুবছে, এরা ইঁদুর। কোন ইঁদুর আগে বাঁচবে, তার যুদ্ধ চলছে।  মারপিট করছে, একে অন্যের বিরুদ্ধে বলে যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়

ভিডিও

Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget