এক্সপ্লোর

দেশে ফিরলেন জাপানে করোনা আক্রান্ত জাহাজে আটকে পড়া ভারতীয়রা

ভারতীয়দের নিরাপদে জাহাজ ছাড়ার ব্যবস্থা করার জন্য জাপানি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারত সরকার।

নয়াদিল্লি: জাপানের ইয়োকোহামায় ডায়মন্ড প্রিন্সেস জাহাজে আটকে পড়া ভারতীয়দের বিশেষ বিমানে করে আজ দেশে ফিরিয়ে আনা হল। বিমানে ১১৯ জন ভারতীয় ছাড়া ছিলেন শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও পেরুর ৫ নাগরিক। ভারতীয়রা বারবার ওই জাহাজ থেকে বার করে আনার জন্য তাঁদের অনুরোধ করছিলেন, জাহাজটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল, আক্রান্ত হচ্ছিলেন একের পর এক ক্রু। ভারতীয়দের নিরাপদে জাহাজ ছাড়ার ব্যবস্থা করার জন্য জাপানি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারত সরকার। এ নিয়ে টুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লিখেছেন, কিছুক্ষণ আগেই ওই এয়ার ইন্ডিয়া উড়ান টোকিও থেকে দিল্লি এসে পৌঁছেছে। বিলাসবহুল ওই জাপানি জাহাজটিতে ছিলেন ১৩২ জন কর্মী ও ৬ জন সাধারণ নাগরিক সহ ১৩৮ জন ভারতীয়। মোট যাত্রীসংখ্যা ৩,৭১১। ৫ তারিখ জাপানে জাহাজটিকে কোয়ারান্টাইন করা হয়, দেখা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক প্রাক্তন যাত্রী। ১৩৮ জন ভারতীয়র মধ্যে ১৬ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে, জাপানে রেখেই তাঁদের চিকিৎসা চলছে, বাকিদের ফিরিয়ে আনা হয়েছে দেশে। প্রতিবেশী দেশগুলিকে সাহায্যের নীতি মেনে শ্রীলঙ্কার ২ নাগরিক, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও পেরুর ১ জন করে নাগরিককেও নিরাপদে ভারতে নিয়ে আসা হয়েছে। জাহাজ থেকে যাঁরা ফিরে এলেন, তাঁদের সকলকে এখন ১৪ দিন কোয়ারান্টাইনে রাখা হবে। হরিয়ানার মানেসরে ভারতীয় সেনার পর্যবেক্ষণে তৈরি হয়েছে এই ব্যবস্থা। ৩ জন ভারতীয় ক্রু অবশ্য ওই বিশেষ বিমানে চড়ে ভারতে ফেরেননি, জাপানী ওই জাহাজেই কোয়ারান্টাইন পর্ব সারতে চান তাঁরা। যে ১৬ জন ভারতীয়র জাপানে করোনাভাইরাসের চিকিৎসা চলছে, তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারতীয় দূতাবাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?

ভিডিও

TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget