এক্সপ্লোর

চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় সুযোগ বাড়ল বলে মনে করছে আইআইটি খড়গপুর

সংশ্লিষ্ট বিষয়ে ভারতে তৈরি অ্যাপ বিদেশি অ্যাপের সঙ্গে রীতিমতো লড়ে যাওয়ার ক্ষমতা রাখে বলে মনে করেন তিনি। প্রোডাক্ট ডিজাইনিংয়ে যুক্ত থাকা আইআইটি খড়গপুরে একটা বড় সংখ্যক ছাত্র-ছাত্রীও প্রবল উত্তেজিত।

কলকাতা: কেন্দ্রীয় সরকার চিনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত  নেওয়ায় সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে তাঁদের প্রতিষ্ঠানের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োগের সুযোগ অনেকখানি বেড়ে গিয়েছে বলে মনে করছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্রকুমার তিওয়ারিসহ অন্যান্য  বিশেষজ্ঞরা। বিভিন্ন স্পনসর প্রোজেক্ট এবং স্টার্ট আপ ব্যবসাকে এবার থেকে নিজেদের ফলিত বিদ্যার মাধ্যমে সাহায্য করতে পারা যাবে বলে আশাবাদী তাঁরা।  ইনস্টিটিউটের বিজ্ঞান ও প্রযুক্তিগত শাখা-র উদ্ভাবিত নানা অ্যাপ্লিকেশনের সাহায্য আগামী দিনে সারা দেশের মানুষই উপভোগ করতে পারবেন বলে তাঁরা মনে করছেন। তিওয়ারি বলেন, ‘আমরা এবং আমাদের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন রকম অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে উদ্যোগী হয়েছি। সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজ খানিক এগিয়ে গেলেই তার সুফল উপভোগ করতে পারেবন।’ তাঁর বক্তব্যেই স্পষ্ট যে চিনের অ্যাপগুলি নিষিদ্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়ার কিছু নেই, অনুরূপ অ্যাপ বা তার চেয়েও ভালো কিছু অ্যাপ দেশীয় কারিগরিতেই হাতে এসে পড়বে অবিলম্বে। গত বছর কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের আবেদনে সাড়া দিয়ে তাঁদের কাজের সুবিধার্থে আইআইটি যে সফটওয়্যারগুলি গড়ে দিয়েছে সেগুলির কথা আলাদা করে উল্লেখ করেন তিওয়ারি। তাঁর বক্তব্য, একই রকম সাফল্য অ্যাপ নির্মাণেই মিলবে। ডিন অফ স্পনসরড রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সি অধ্যাপক সুমন চক্রবর্তীও মনে করেন, চিনের সংস্থাগুলি নিষিদ্ধ হওয়ায় আইআইটি খড়গপুরের সামনে একটা বিরাট সুযোগ খুলে গিয়েছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেক নতুন অ্যাপ তৈরি করার সুযোগ রয়েছে বলে মনে করছেন তিনি। সংশ্লিষ্ট বিষয়ে ভারতে তৈরি অ্যাপ বিদেশি অ্যাপের সঙ্গে রীতিমতো লড়ে যাওয়ার ক্ষমতা রাখে বলে মনে করেন তিনি। প্রোডাক্ট ডিজাইনিংয়ে যুক্ত থাকা আইআইটি খড়গপুরে একটা বড় সংখ্যক ছাত্র-ছাত্রীও প্রবল উত্তেজিত। যেমন লকডাউন পিরিয়ডে কোভিড-১৯ সংক্রান্ত বেশ কিছু অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে সক্ষম হয়েছেন টিওয়াইএসএস সন্তোষ। তাঁর মতে, ‘অ্যাপকে যত বেশি ব্যবহারিক জীবনে প্রয়োগের উপযোগী করে তোলা যাবে, ততোই তা জনপ্রিয় হবে। ’ আর সে কাজটা নিজের দেশই যদি করতে পারে তাহলে আর টিকটক ইত্যাদি বিদায় নিয়ে কান্না অনর্থক।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget