এক্সপ্লোর

IMA on Debanjan : দেবাঞ্জনকে তাদের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি, দাবি আইএমএ-র

দেবাঞ্জন দেবকে তাদের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি। এমনই দাবি করল আইএমএ।

কলকাতা : দেবাঞ্জন দেবকে তাদের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি। এমনই দাবি করল আইএমএ। বিজ্ঞপ্তিতে আইএমএ-র বাংলা শাখা জানিয়েছে, সংস্থার দুটি অনুষ্ঠানে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতারককে দেখা গিয়েছিল। একটি অনুষ্ঠানে ছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। যেখানে নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দেন দেবাঞ্জন। অপর অনুষ্ঠানে ছিলেন শান্তনু সেন। কিন্তু, সেখানে তাঁকে কেউ আইএএস অফিসার হিসেবে পরিচয় করিয়ে দেননি। 

দেবাঞ্জনের উদ্দেশ্য ছিল, আইএমএকে সামাজিক কাজকর্মে সাহায্য করার অছিলায় ছবি তুলে প্রভাব বিস্তার করে। তাদের নাম ব্যবহার করে দেবাঞ্জন দেব প্রতারণা করেছে বলে অভিযোগ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের। তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশে এফআইআরও করেছে চিকিৎসকদের এই সংগঠন।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার দেবাঞ্জনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। বিভিন্ন পরিচয়ে সুবিধা আদায়ে কার্যত সিদ্ধহস্ত হয়ে উঠেছিলেন দেবাঞ্জন। অন্তত বিভিন্ন মহল থেকে সেরকমই অভিযোগ উঠছে। IAS পরিচয়ে ২০২০ থেকে কসবার রাজডাঙার একটি মাল্টিজিমে যেতেন দেবাঞ্জন দেব। অভিযোগ, জিমের সামনে নীল বাতি লাগানো গাড়ি দাঁড় করিয়ে সশস্ত্র দেহরক্ষী নিয়ে জিমে ঢুকতেন দেবাঞ্জন। এনিয়ে একাধিকবার আপত্তি জানান জিমের অন্য সদস্যরা। দেবাঞ্জন IAS পরিচয় দিয়ে সকলকে চুপ করিয়ে রাখতেন। 

অন্যদিকে কলকাতা পুরসভার জাল হলোগ্রাম তৈরি করিয়েছিলেন দেবাঞ্জন। ৯ নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে লেজার হলোগ্রাম নামে একটি সংস্থার কাছ থেকে নেওয়া হয় হলোগ্রাম। ব্যবসায়ী নির্মল পুগালিয়ার দাবি, ২০২০-তে কলকাতা পুরসভার আধিকারিক পরিচয় দিয়ে পারচেজ অর্ডার দেখিয়ে ৩০ হাজার টাকার বিনিময়ে ৩ হাজার পিস হলোগ্রাম নেন দেবাঞ্জন। চেকের মাধ্যমে টাকা দেওয়া হয় বলে ব্যবসায়ীর দাবি। ওই ব্যবসায়ীকে লালবাজারে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কীভাবে ওই ব্যবসায়ীর সঙ্গে দেবাঞ্জনের যোগাযোগ হল তা জানতে চাওয়া হয়। ব্যবসায়ীর দাবি, পারচেজ অর্ডার ভুয়ো তা টেরই পাননি তিনি। 

এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছে ২টি কমিটির প্রাথমিক রিপোর্ট পেশ করেছেন স্বাস্থ্য সচিব। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget