এক্সপ্লোর

কেরলে গর্ভবতী হাতি হত্য়ায় গ্রেফতার ১, বাকিদের খোঁজ চলছে

বন দপ্তরের লোকজন বলেছেন, সাধারণতঃ মাঠের ফসল নষ্ট করতে আসা বুনো শুয়োরের মতো জানোয়ারদের ঠেকিয়ে রাখতেই বিস্ফোরকভর্তি বস্তু কাজে লাগানো হয়। তা খেয়েই মুখের ভিতরে বিস্ফোরণ ঘটে মারাত্মক জখম হয়েছিল হাতিটি।

তিরুঅনন্তপুরম: কেরলে আনারসে বাজি পুরে হাতিকে খাইয়ে মেরে ফেলার নারকীয় ঘটনায় অবশেষে ধরা পড়ল একজন। তিন সন্দেহভাজনকে নিশানা করে তদন্ত এগচ্ছে বলে গতকাল জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। গর্ভবতী হাতিটিকে এভাবে ছক কষে টোপ দিয়ে মেরে ফেলায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। আজ প্রথম গ্রেপ্তারির কথা জানিয়েছেন রাজ্যের বন বিভাগের ওয়ার্ডেন সুরেন্দ্র কুমার। হাতি খুনে অভিযুক্ত ধৃতের বয়স চল্লিশের কোঠায়। সে কাজ করে রাবার ক্ষেতে। আনারসে বিস্ফোরক ভরেছিল, বাকিদেরও সাহায্য করেছিল সে, এমনটাই অভিযোগ বলে জানিয়েছেন তিনি। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছেন পালাক্কাড় জেলা পুলিশের প্রধান জি শিব বিক্রম। বন দপ্তরের লোকজন বলেছেন, সাধারণতঃ মাঠের ফসল নষ্ট করতে আসা বুনো শুয়োরের মতো জানোয়ারদের ঠেকিয়ে রাখতেই বিস্ফোরকভর্তি বস্তু কাজে লাগানো হয়। তা খেয়েই মুখের ভিতরে বিস্ফোরণ ঘটে মারাত্মক জখম হয়েছিল হাতিটি। তার ফলেই তার মৃত্যু হয় সম্ভবত। গ্রামবাসীদের বন্য জন্তুদের হটানোর এমন কৌশলে আপত্তি জানিয়েছে নানা মহল। গত মাসে বন্য হাতিটি পালাক্কাড়ের সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের কাছে একটি গ্রামে ঢুকে পড়ে। সম্ভবত বাজি বা বিস্ফোরক ঠাসা কিছু খেয়ে ফেলেছিল। সেটি তার মুখে ফেটে যায়। যন্ত্রণায় কয়েকদিন ছটফট করতে করতে অবশেষে ২৭ মে একটি নদীতে নামে, সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় মারা যায়। যদিও তাঁর সরকার কেন বন্য জীবনের সঙ্গে মনুষ্যসমাজের সংঘাতের এমন ঘটনা ঘটছে, তাঁর সরকারের তদন্তে এদিকটাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিজয়ন। তাঁর অভিমত, জলবায়ুর বদল জন্তুজানোয়ার ও স্থানীয় মানুষ, উভয়ের উপরই ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

সেরা শিরোনাম

Rejinagar By Elections: বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে হুমায়ুন কবীরকে গ্রেফতার করল পুলিশ
বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে হুমায়ুন কবীরকে গ্রেফতার করল পুলিশ
Shekhar Suman: ‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?
‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?
Jantar Mantar Allegations: যন্তরমন্তরে মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, আপাতত স্থগিত দিল্লি পুলিশের আধিকারিকের প্রোমোশন
যন্তরমন্তরে মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, আপাতত স্থগিত দিল্লি পুলিশের আধিকারিকের প্রোমোশন
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget