এক্সপ্লোর

Amritsar Blast: তীব্র শব্দে কেঁপে উঠল অমৃতসর, বিস্ফোরক সরাতে গিয়ে যুবকের মৃত্যু, নাশকতা-যোগ দেখছে পুলিশ

Babbar Khalsa: মঙ্গলবার সকাল ৯.৩০টা নাগাদ অমৃতসররে মজিথায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়।

অমৃতসর: গোপনে রেখে আসা বিস্ফোরক নিজেই সরাতে গিয়েছিল। কিন্তু বিস্ফোরণ ঘটে প্রাণ গেল এক জঙ্গির। মঙ্গলবার পঞ্জাবের অমৃতসরে এই ঘটনা ঘটেছে। নিহত জঙ্গি ‘বব্বর খালসা’ জঙ্গি সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। (Amritsar Blast)

মঙ্গলবার সকাল ৯.৩০টা নাগাদ অমৃতসররে মজিথায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে দেখা যায়, বিস্ফোরণে এক যুবক মারা গিয়েছে। পরে পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, নিহত যুবক আসলে জঙ্গি সংগঠনের সদস্য। পাকিস্তানের গুপ্তরচর সংস্থা ISI-এর সঙ্গে সংযোগ থাকা অনেকেই গত কয়েকদিন ধরা পড়েছেন। নিহতের তেমন কোনও সংযোগ ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। (Babbar Khalsa)

সংবাদমাধ্যমে DIG (বর্ডার রেঞ্জ) সতিন্দর সিংহ বলেন, “বিস্ফোরণে যে মারা গিয়েছে, সে জঙ্গি সংগঠনের সদস্য। বিস্ফোরক পুনরুদ্ধার গিয়েছিল, তখনই বিস্ফোরণ ঘটে। কোথায় বিস্ফোরণ ঘটানো লক্ষ্য ছিল, তা জানার চেষ্টা করছি আমরা। ওর প্যান্টের পকেট থেকে কিছু ক্লু পাওয়া গিয়েছে।” নিহত যুবক নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘ব্বর খালসা’র সদস্য হলেও, তার ISI যোগও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ ঘটেছে বলে এদিন খবর আসে তাদের কাছে। ঘটনাস্থলে গিয়ে এক যুবককে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পরে মারা যায় ওই যুবক। প্রাথমিক তদন্তে জানা যায়, গোপনে রেখে যাওয়া বিস্ফোরক পুনরুদ্ধারের চেষ্টা করছিল ওই যুবক। কিন্তু সামলাতে না পারাতেই তীব্র বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে নাশকতা যোগ রয়েছে বলে মানতে চাইছিল না পুলিশ। নিহত যুবককে আবর্জনা সংগ্রহকারী মনে করা হয়। পুরনো কোনও বোমা বা বিস্ফোরক পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হয়। কিন্তু আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই অবস্থান পাল্টায় পুলিশ। এই যুবককে সন্দেহভাজন জঙ্গি বলেই উল্লেখ করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Taj Mahal Death : তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget