এক্সপ্লোর

Independence Day 2024: আজ স্বাধীনতা দিবসে লালকেল্লায় মোদির সঙ্গে ৬০০০ অতিথি, কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী?

PM Narendra Modi: এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের

কলকাতা: বৃহস্পতিবার, ১৫ অগাস্ট, ৭৮তম স্বাধীনতা দিবস (Independence Day 2024) উদযাপন করবে ভারত। আগেরদিন থেকেই দেশজুড়ে চলেছে স্বাধীনতা উদযাপনের প্রস্তুতি। আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) নয়াদিল্লির লাল কেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই হবে তাঁর প্রথম স্বাধীনতা দিবসের ভাষণ ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির লাল কেল্লা (Delhi Red Fort) থেকে জাতীয় পতাকা উত্তোলন করার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। লাল কেল্লায় আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেবেন সারা দেশের যুব, আদিবাসী সম্প্রদায়, কৃষক ও মহিলারা। সূত্রের খবর, এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় ৬ হাজার অতিথিকে।

কাদের আমন্ত্রণ করা হয়েছে?
এই বছর স্বাধীনতা দিবসের থিম ছিল 'বিকাশিত ভারত @ ২০৪৭'। অটল ইনোভেশন মিশন এবং PM SHRI (প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া) প্রকল্প থেকে উপকৃত পড়ুয়ারা এবং  'মেরি মাটি মেরা দেশ' -  এর অধীনে মেরা যুব ভারত (MY Bharat) এবং জাতীয় পরিষেবা প্রকল্পের স্বেচ্ছাসেবকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ২০০০ জনকে এই জমকালো অনুষ্ঠানের সাক্ষী হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। MyGov এবং অল ইন্ডিয়া রেডিওর সহযোগিতায় প্রতিরক্ষা মন্ত্রক আয়োজিত বিভিন্ন অনলাইন প্রতিযোগিতার তিন হাজার বিজয়ীরাও এই অনুষ্ঠানের অংশ হবেন। 

প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সাথে বৈঠক:
প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া ১১৭ জন ক্রীড়াবিদদের  মধ্যে ১১৫ জন ক্রীড়াবিদের স্বাধীনতা দিবসে লাল কেল্লায় উপস্থিত থাকার কথা। এই উদযাপন উপলক্ষে নীরজ চোপড়া উপস্থিত থাকবেন না। অস্ত্রোপচারের জন্য জার্মানিতে গেছেন নীরজ চোপড়া । দুপুর ১টার দিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পর সমস্ত ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী মোদি।

লাল কেল্লায় প্রধানমন্ত্রী মোদীর পতাকা উত্তোলনের সম্পূর্ণ সময়সূচি:

6.20 am - সমস্ত NCC ক্যাডেট তাদের অবস্থান নেবে।
6.56 am- প্রতিরক্ষা সচিব আসবেন
6.57 am - বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী আসবেন
6.58 am- অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি আসবেন
7.00 am – ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান আসবেন
7.08 am- কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আসবেন
7.09 am- প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ পৌঁছবেন
7.06 am- প্রধানমন্ত্রী রাজঘাটে পৌঁছে মহাত্মা গাঁধীর স্মৃতিতে সম্মান জানাবেন
7.17 am - প্রধানমন্ত্রী লাল কেল্লায় পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এবং প্রতিরক্ষা সচিব তাঁকে স্বাগত জানাবেন।
7.19 am - প্রধানমন্ত্রী মোদিকে গার্ড অফ অনার দেওয়া হবে 
7.26 am - প্রধানমন্ত্রী লিফটে পৌঁছাবেন যেখানে প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন সেনাপ্রধান তাঁর সঙ্গে থাকবেন।
7.30 am- প্রধানমন্ত্রী মোদী পতাকা উত্তোলন করবেন। গান স্যালুট দেওয়া হবে
7.33 am- জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
8.30 am - প্রধানমন্ত্রীর ভাষণের পর জাতীয় সঙ্গীত পরিবেশন হবে

তথ্যসূত্র: এবিপি লাইভ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: রাসবিহারী বসুর এই শিষ্যের এক বোমায় কেঁপে গিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য, স্মৃতিচারণায় বসন্ত বিশ্বাসের মন্ত্রী-ভাইপো

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget