এক্সপ্লোর

কোভিড-১৯ মোকাবিলায় অন্য দেশগুলির তুলনায় ভাল জায়গায় ভারত, তবে আত্মসন্তুষ্ট হলে হবে না, মত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

লকডাউন পর্ব থেকে বেরিয়ে এসে যখন আনলক ১ এ দেশ পা রেখেছে, বিধিনিষেধের কড়াকড়ি শিথিল হচ্ছে, তখন সাধারণ মানুষকে আরও শৃঙ্খলাপরায়ণ থাকা, শারীরিক দূরত্ব নিশ্চিত করার যথাযথ অভ্য়াস রপ্ত করা, ফেস কভার ব্যবহার ও হ্যান্ড হাইজিন মেনে চলা ও নিঃশ্বাস-প্রশ্বাস সংক্রান্ত আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন হর্ষবর্ধন।

নয়াদিল্লি: কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় অন্য দেশগুলির তুলনায় ভারত ভাল জায়গায় আছে,তবে আত্মসন্তুষ্টির কোনও অবকাশ নেই। বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোভিড-১৯ সংক্রান্ত উচ্চ পর্যায়ের মন্ত্রিগোষ্ঠীর ১৬-তম বৈঠকে অতিমারীর রাশ টেনে ধরার পন্থা-কৌশল খতিয়ে দেখা হয়। সেখানে পৌরহিত্য করে একথা বলেন তিনি। দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বেড়ে হয়েছে যথাক্রমে ২৬৬৫৯৮ ও ৭৪৬৬। এই প্রেক্ষাপটে দেশে কোভিড-১৯ মোকাবিলার সর্বশেষ পরিস্থিতি, চলতি কৌশলের প্রভাব-প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে বলা হয়েছে, মন্ত্রিগোষ্ঠীর কাছে তথ্য পরিসংখ্যান পেশ করে ভারত ও অন্য যেসব দেশে একই পর্যায়ে লকডাউন শিথিল করা হয়েছে, তাদের অবস্থার তুলনা টানা হয়, লকডাউনের প্রাপ্ত সুফলগুলির উল্লেখ করা হয়, ভাইরাসের রাশ টেনে ধরতে সেগুলি কীভাবে কাজে লাগানো যায়, তাও বলা হয়। লকডাউন পর্ব থেকে বেরিয়ে এসে যখন আনলক ১ এ দেশ পা রেখেছে, বিধিনিষেধের কড়াকড়ি শিথিল হচ্ছে, তখন সাধারণ মানুষকে আরও শৃঙ্খলাপরায়ণ থাকা, শারীরিক দূরত্ব নিশ্চিত করার যথাযথ অভ্য়াস রপ্ত করা, ফেস কভার ব্যবহার ও হ্যান্ড হাইজিন মেনে চলা ও নিঃশ্বাস-প্রশ্বাস সংক্রান্ত আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন হর্ষবর্ধন। দেশের মানুষকে আরোগ্য সেতু ডাউনলোড করার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। এই অ্যাপ কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি নির্ণয়ে, সুরক্ষিত থাকতে সাহায্য করবে। আজকের দিন পর্যন্ত ১২.৫৫ কোটির বেশি নাগরিক অ্যাপটি ডাউনলোড করেছে বলে মন্ত্রক জানিয়েছে। এদিকে একে একে সব সরকারি দপ্তর খুলছে। বর্ধন সব বিভাগের প্রধানকে আবেদন করেছেন, শারীরিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড হাইজিন ও মাস্ক বা মুখ ঢাকার কভার নিয়মবিধি কঠোর ভাবে অনুসরণের মাধ্যমে কোভিড-১৯ এর বিরুদ্ধে ‘সামাজিক ভ্যাকসিন’ এর কথা যেন আমরা বিস্মৃত না হই। মন্ত্রিগোষ্ঠীকে জানানো হয়, ৯ জুন পর্যন্ত দেশে কোভিড সংক্রান্ত স্বাস্থ্য পরিকাঠামো জোরদার করা হয়েছে। নির্ধারিত ৯৫৮টি কোভিড হাসপাতালে ১৬৭৮৮৩টি আইসোলেশন বেড, ২১৬১৪টি আইসিইউ , ৭৩৪৬৯টি অক্সিজেনের বন্দোবস্তসম্পন্ন বেড রয়েছে। আরও বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ৪৭৮৫ জন সহ দেশে এপর্যন্ত মোট ১,২৯, ২১৪ জন করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। ফলে দেশে সার্বিক সুস্থ হয়ে ওঠার হার দাঁড়িয়েছে ৪৮.৪৭ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget