এক্সপ্লোর

COVID Vaccination Update: এক দিনে ১.০৯ কোটি, কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ পেল ৫০কোটি ভারতবাসী

এদিন টিকাকরণের এই পরিসংখ্যান দেখেই ট্যুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বলেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ফের বিশ্বের টিকাকরণের প্রক্রিয়ায় একটা মাইলফলক গড়ল ভারত।''


নয়াদিল্লি: দেশে কোভিড সংক্রমণ রুখতে দ্রুত গতিতে বাড়ছে টিকাকরণের সংখ্যা। মঙ্গলবার ফের কোভিড ভ্যাকসিনেশনে রেকর্ড গড়ল ভারত। একদিনে টিকা নিয়েছেন ১.০৯ কোটি দেশবাসী।পাশাপাশি ৫০ কোটি ভারতবাসী কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

এদিন টিকাকরণের এই পরিসংখ্যান দেখেই ট্যুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বলেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ফের বিশ্বের টিকাকরণের প্রক্রিয়ায় একটা মাইলফলক গড়ল ভারত। এতদিনে সবমিলিয়ে ৫০ কোটি ভারতবাসী কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে পেরেছেন। স্বাস্থ্যকর্মী ও দেশবাসীর ইচ্ছাশক্তিকে এর জন্য কুর্নিশ জানাই।''

এই বলেই অবশ্য থেমে থাকেননি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। মাণ্ডব্য জানান, এদিনই ফের ১ কোটি দেশবাসী কোভিড টিকা নিতে সমর্থ হয়েছে। সন্ধ্যে ৬টা পর্যন্ত ১.০৯ কোটি দেশবাসী টিকা নিয়েছেন। এখনও জারি রয়েছে টিকাকরণের কাজ। মোদিজির নেতৃত্বে করোনার বিরুদ্ধে লড়ছে ভারত।  কদিন আগেই দেশে কোভিড টিকাকরণে নজির গড়েছে ভারত। এক দিনে এক কোটি টিকা(India Administers 1 Crore COVID Vaccine) পেয়েছে দেশবাসী। এরকম একটা দিনে দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Modi)।

কোভিড টিকাকরণের বিপুল সাফল্যের পর ট্যুইট করেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি লেখেন, '' রেকর্ড নম্বর টিকাকরণ সম্ভব হয়েছে। এক দিনে এক কোটি টিকাকরণ একটা স্মরণীয় দিন। যারা টিকা নিয়েছেন ও যারা এই টিকাকরণ প্রক্রিয়াকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে সাধুবাদ জানাই।'' 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দেশের কোভিড টিকাকরণের সংখ্যায় সবার ওপরে স্থান পেয়েছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ। একা ৭.৪ কোটি ভ্যাক্সিন নিয়েছে ইউপি। তবে করোনা টিকার দুটো ডোজ নেওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রের নাম। দেশের ভ্যাকসিনেশনের বুলেটিন বলছে, এখনও পর্যন্ত ভারতে সব মিলিয়ে ৬৪.৪৩ কোটি মানুষ টিকা পেয়েছেন। 

এর মধ্যে ১৪.৫৮কোটি ভারতবাসী কোভিড টিকার দু'টো ডোজ নিয়েছেন। অর্থাৎ টিকাকরণের পুরো ডোজ কমপ্লিট করেছেন ২৩ শতাংশ দেশবাসী।স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, উত্তরপ্রদেশে দুটো ভ্যাকসিনের ডোজ নিতে পেরেছেন কেবল ১৬ শতাংশ (১.১৩ কোটি ইউপিবাসী)। এই তালিকায় সবার ওপরে রয়েছে মহারাষ্ট্রের নাম। ৫.৭১ কোটি টিকা প্রাপকের মধ্যে ১.৫৪ কোটি রাজ্যবাসীকে দুটো ডোজ দিতে পেরেছে মহারাষ্ট্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Weather Update: সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget